২২/৮৪. অধ্যায়ঃ
মাসে তিনদিন সওম পালন করা প্রসঙ্গে মূসা ইবনু ত্বলহাহ্ (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনাকারীদের বর্ণনায় পার্থক্য
সুনানে নাসাঈ : ২৪৩১
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৪৩১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، قَالَ: أَنْبَأَنَا حِبَّانُ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ شُعْبَةَ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ، قَالَ: سَمِعْتُ عَبْدَ الْمَلِكِ بْنَ أَبِي الْمِنْهَالِ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَهُمْ بِصِيَامِ ثَلَاثَةِ أَيَّامٍ الْبِيضِ، قَالَ: «هِيَ صَوْمُ الشَّهْرِ»
আব্দুল মালিক (রহঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) তাদেরকে আইয়্যামে বীযের তিন দিনের সাওম পালন করার আদেশ করতেন এবং বলতেন যে, এই সাওম সারা মাস সাওম পালন করার সমান।
