২৩/৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ২৪৪৭ - উট ছাগল ও রূপার যাকাতের পূর্ণ হিসাব
উটের যাকাত
উট, ছাগল ও রূপার যাকাতের বিস্তারিত নিয়ম ও নিসাব
সুনানে আন-নাসায়ী : ২৪৪৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২৪৪৭
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا الْمُظَفَّرُ بْنُ مُدْرِكٍ أَبُو كَامِلٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ: أَخَذْتُ هَذَا الْكِتَابَ مِنْ ثُمَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: أَنَّ أَبَا بَكْرٍ، كَتَبَ لَهُمْ إِنَّ هَذِهِ فَرَائِضُ الصَّدَقَةِ الَّتِي فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمُسْلِمِينَ الَّتِي أَمَرَ اللَّهُ عَزَّ وَجَلَّ بِهَا رَسُولَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَنْ سُئِلَهَا مِنَ الْمُسْلِمِينَ عَلَى وَجْهِهَا فَلْيُعْطِ، وَمَنْ سُئِلَ فَوْقَ ذَلِكَ فَلَا يُعْطِ «فِيمَا دُونَ خَمْسٍ وَعِشْرِينَ مِنَ الْإِبِلِ فِي كُلِّ خَمْسِ ذَوْدٍ شَاةٌ، فَإِذَا بَلَغَتْ خَمْسًا وَعِشْرِينَ فَفِيهَا بِنْتُ مَخَاضٍ إِلَى خَمْسٍ وَثَلَاثِينَ، فَإِنْ لَمْ تَكُنْ بِنْتُ مَخَاضٍ فَابْنُ لَبُونٍ ذَكَرٌ، فَإِذَا بَلَغَتْ سِتًّا وَثَلَاثِينَ فَفِيهَا بِنْتُ لَبُونٍ إِلَى خَمْسٍ وَأَرْبَعِينَ، فَإِذَا بَلَغَتْ سِتَّةً وَأَرْبَعِينَ فَفِيهَا حِقَّةٌ طَرُوقَةُ الْفَحْلِ إِلَى سِتِّينَ، فَإِذَا بَلَغَتْ إِحْدَى وَسِتِّينَ فَفِيهَا جَذَعَةٌ إِلَى خَمْسٍ وَسَبْعِينَ، فَإِذَا بَلَغَتْ سِتًّا وَسَبْعِينَ فَفِيهَا بِنْتَا لَبُونٍ إِلَى تِسْعِينَ، فَإِذَا بَلَغَتْ إِحْدَى وَتِسْعِينَ فَفِيهَا حِقَّتَانِ طَرُوقَتَا الْفَحْلِ إِلَى عِشْرِينَ وَمِائَةٍ، فَإِذَا زَادَتْ عَلَى عِشْرِينَ وَمِائَةٍ فَفِي كُلِّ أَرْبَعِينَ بِنْتُ لَبُونٍ وَفِي كُلِّ خَمْسِينَ حِقَّةٌ، فَإِذَا تَبَايَنَ أَسْنَانُ الْإِبِلِ فِي فَرَائِضِ الصَّدَقَاتِ، فَمَنْ بَلَغَتْ عِنْدَهُ صَدَقَةُ الْجَذَعَةِ وَلَيْسَتْ عِنْدَهُ جَذَعَةٌ وَعِنْدَهُ حِقَّةٌ، فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ الْحِقَّةُ وَيَجْعَلُ مَعَهَا شَاتَيْنِ إِنْ اسْتَيْسَرَتَا لَهُ أَوْ عِشْرِينَ دِرْهَمًا، وَمَنْ بَلَغَتْ عِنْدَهُ صَدَقَةُ الْحِقَّةِ وَلَيْسَتْ عِنْدَهُ حِقَّةٌ وَعِنْدَهُ جَذَعَةٌ، فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ وَيُعْطِيهِ الْمُصَّدِّقُ عِشْرِينَ دِرْهَمًا أَوْ شَاتَيْنِ إِنْ اسْتَيْسَرَتَا لَهُ، وَمَنْ بَلَغَتْ عِنْدَهُ صَدَقَةُ الْحِقَّةِ وَلَيْسَتْ عِنْدَهُ وَعِنْدَهُ بِنْتُ لَبُونٍ، فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ وَيَجْعَلُ مَعَهَا شَاتَيْنِ إِنْ اسْتَيْسَرَتَا لَهُ أَوْ عِشْرِينَ دِرْهَمًا، وَمَنْ بَلَغَتْ عِنْدَهُ صَدَقَةُ ابْنَةِ لَبُونٍ وَلَيْسَتْ عِنْدَهُ إِلَّا حِقَّةٌ، فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ وَيُعْطِيهِ الْمُصَّدِّقُ عِشْرِينَ دِرْهَمًا أَوْ شَاتَيْنِ، وَمَنْ بَلَغَتْ عِنْدَهُ صَدَقَةُ ابْنَةِ لَبُونٍ وَلَيْسَتْ عِنْدَهُ بِنْتُ لَبُونٍ وَعِنْدَهُ بِنْتُ مَخَاضٍ، فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ وَيَجْعَلُ مَعَهَا شَاتَيْنِ إِنْ اسْتَيْسَرَتَا لَهُ أَوْ عِشْرِينَ دِرْهَمَا، وَمَنْ بَلَغَتْ عِنْدَهُ صَدَقَةُ ابْنَةِ مَخَاضٍ وَلَيْسَ عِنْدَهُ إِلَّا ابْنُ لَبُونٍ ذَكَرٌ، فَإِنَّهُ يُقْبَلُ مِنْهُ وَلَيْسَ مَعَهُ شَيْءٌ، وَمَنْ لَمْ يَكُنْ عِنْدَهُ إِلَّا أَرْبَعٌ مِنَ الْإِبِلِ فَلَيْسَ فِيهَا شَيْءٌ إِلَّا أَنْ يَشَاءَ رَبُّهَا، وَفِي صَدَقَةِ الْغَنَمِ فِي سَائِمَتِهَا إِذَا كَانَتْ أَرْبَعِينَ فَفِيهَا شَاةٌ إِلَى عِشْرِينَ وَمِائَةٍ، فَإِذَا زَادَتْ وَاحِدَةً فَفِيهَا شَاتَانِ إِلَى مِائَتَيْنِ، فَإِذَا زَادَتْ وَاحِدَةً فَفِيهَا ثَلَاثُ شِيَاهٍ إِلَى ثَلَاثِ مِائَةٍ، فَإِذَا زَادَتْ فَفِي كُلِّ مِائَةٍ شَاةٌ، وَلَا يُؤْخَذُ فِي الصَّدَقَةِ هَرِمَةٌ وَلَا ذَاتُ عَوَارٍ وَلَا تَيْسُ الْغَنَمِ إِلَّا أَنْ يَشَاءَ الْمُصَّدِّقُ، وَلَا يُجْمَعُ بَيْنَ مُتَفَرِّقٍ، وَلَا يُفَرَّقُ بَيْنَ مُجْتَمِعٍ خَشْيَةَ الصَّدَقَةِ، وَمَا كَانَ مِنْ خَلِيطَيْنِ فَإِنَّهُمَا يَتَرَاجَعَانِ بَيْنَهُمَا بِالسَّوِيَّةِ، فَإِذَا كَانَتْ سَائِمَةُ الرَّجُلِ نَاقِصَةً مِنْ أَرْبَعِينَ شَاةً وَاحِدَةٌ فَلَيْسَ فِيهَا شَيْءٌ إِلَّا أَنْ يَشَاءَ رَبُّهَا، وَفِي الرِّقَةِ رُبْعُ الْعُشْرِ، فَإِنْ لَمْ تَكُنْ إِلَّا تِسْعِينَ وَمِائَةَ دِرْهَمٍ فَلَيْسَ فِيهَا شَيْءٌ إِلَّا أَنْ يَشَاءَ رَبُّهَا»
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। আবূ বাক্ (রাঃ) তাদেরকে লিখলেন যে, মহান ও মহীয়ান আল্লাহর নির্দেশক্রমে রাসূলুল্লাহ (সাঃ) মুসলিমদের ওপর এ যাকাত ফরজ করেছেন। অতএব, যে মুসলিমদের থেকে যথানিয়মে যাকাত চাওয়া হয় সে যেন তা আদায় করে। আর যার থেকে নিয়ম বহির্ভূতভাবে চাওয়া হবে সে যেন অতিরিক্ত আদায় না পঁচিশটির কম উট হলে প্রতি পাঁচ উটে একটি বকরী দিতে হবে।পঁচিশ হতে পঁয়ত্রিশ পর্যন্ত বিনতু মাখায (দুই বছরী উট) দেবে। বিনতু মাখায না থাকলে একটি ইবনু লাবুন [তিন বছরী পুরুষ উট] দিবে। ছত্রিশ হতে পঁয়তাল্লিশ পর্যন্ত একটি তিন বছরী উট, ছেচল্লিশ হতে ষাট পর্যন্ত একটি আরোহণের উপযোগী [চার বছরী মাদী উট], একষট্টি হতে পঁচাত্তর পর্যন্ত একটি জাযা'আহ্ [পাঁচ বছরী মাদী উট], ছিয়াত্তর হতে [চার বছরী মাদী উট], একষট্টি হতে পঁচাত্তর পর্যন্ত একটি জাযা'আহ্ [পাঁচ বছরী মাদী উটা, ছিয়াত্তর হতে নব্বই পর্যন্ত দু'টি তিন বছরী উট, একানব্বই হতে একশত বিশ পর্যন্ত আরোহণের উপযোগী দু'টি চার বছরী উট দিতে হবে। যখন একশত বিশটির বেশি হবে তখন প্রত্যেক চল্লিশে একটি তিন বছরী উট এবং প্রত্যেক পঞ্চাশে একটি চার বছরী উট ওয়াজিব হবে।যদি যাকাত আদায়কালীন সময় উটের বয়সের ভিন্নতা দেখা দেয়, যেমন কারো ওপর একটি পাঁচ বছরী মাদী উট ওয়াজিব হয়েছে কিন্তু তার কাছে কোনো পাঁচ বছরী মাদী উট নেই বরং তার কাছে চার বছরী উট আছে তখন তার কাছ থেকে চার বছরী উট আদায় করে আরো দু'টি ছাগল ধার্য করে [আদায় করা হবে- যদি তা সহজ হয়। অন্যথা বিশ দিরহাম আদায় করবে। যার ওপর একটি চার বছর বয়সী মাদী উট ওয়াজিব হয়েছে অথচ তার কাছে পাঁচ বয়সী মাদী উটই আছে তখন তার কাছ থেকে তাই আদায় করে নেবে এবং যাকাত আদায়কারী তাকে বিশটি দিরহাম অথবা দু'টি ছাগলের মধ্যে যা সহজ হয় ফিরিয়ে দেবে।যার ওপর চার বছরী মাদী উট ওয়াজিব হয়েছে কিন্তু তার কাছে চার বছর বয়সী মাদী উট নেই বরং তিন বছর বয়সী উট আছে, তার কাছে থেকে তাই আদায় করা হবে এবং দু'টি ছাগল যদি তা সহজ হয়। অন্যথা বিশটি দিরহাম তার থেকে আদায় করে নেবে। যার ওপর তিন বছর বয়সী মাদী উট ওয়াজিব হয়েছে কিন্তু তার কাছে শুধুমাত্র চার বছর বয়সী উট রয়েছে, তাহলে তার কাছে থেকে তাই আদায় করবে এবং যাকাত উসূলকারী তাকে বিশটি দিরহাম বা দু'টি ছাগল ফিরিয়ে দেবে। আর যার ওপর তিন বছর বয়সী মাদী উট ওয়াজিব হয়েছে কিন্তু তার কাছে তিন বছর বয়সী উট নেই বরং তার কাছে দুই বছর বয়সী উট আছে তাহলে তার কাছ থেকে তাই উসূল করে নেবে এবং তার সাথে দু'টি ছাগল নেবে যদি তা সহজ হয়। অন্যথায় বিশটি দিরহাম নেবে।যার ওপর দুই বছরী মাদী উট ওয়াজিব হয়েছে অথচ তার কাছে শুধুমাত্র তিন বছর বয়সী পুরুষ উট আছে তাহলে তার কাছ থেকে তাই গ্রহণ করা হবে এবং তার সাথে অন্য কোনো কিছু নেবে না এবং দিবে না। আর যার কাছে শুধুমাত্র চারটি উট আছে তার ওপর যাকাত দিতে হবে না। তবে হ্যাঁ, তার মালিক যদি কিছু প্রদান করতে চায় তবে দিতে পারে। আর চল্লিশটি হতে একশত বিশটি পর্যন্ত স্বাধীনভাবে বিচরণকারী ছাগলে যাকাত হিসেবে একটি ছাগল ওয়াজিব হবে। একশত একুশ হতে দুইশত পর্যন্ত ছাগলে দু'টি ছাগল ওয়াজিব হবে। দুইশত এক হতে তিনশত পর্যন্ত ছাগলে তিনটি ছাগল ওয়াজিব হবে। যখন এরও অধিক হবে তখন প্রত্যেক একশত ছাগলে একটি ছাগল ওয়াজিব হবে। আর অতি বৃদ্ধ [খুঁত বিশিষ্ট] ছাগল এবং পাঠা ছাগলও আদায় করবে না। তবে হ্যাঁ, যাকাত দাতা যদি স্বেচ্ছায় দেয় তবে ভিন্ন কথা।যাকাতের [নেয়া ও দেয়ার] ভয়ে বিচ্ছিন্ন পশু কখনো একত্রিত করবে না এবং একত্রিত পশুও কখনো বিচ্ছিন্ন করবে না। আর শারিকী মালে যাকাত উভয়ের ওপর সমভাবে প্রযোজ্য হবে। কারো বিচরণকারী ছাগল যদি চল্লিশটি থেকে একটিও কম হয়, তবে তাতে যাকাত দিতে হবে না। অবশ্য মালিক যদি যাকাত দিতে ইচ্ছে করে [তবে সেটা ভিন্ন কথা]। রূপায় চল্লিশ ভাগের এক ভাগ যাকাত দিতে হবে। কারো কাছে যদি শুধু একশত নব্বই দিরহাম থাকে তবে তাতে যাকাত দিতে হবে না, অবশ্য মালিক যদি যাকাত দিতে ইচ্ছা করে তবে দিতে পারে।
সুনানে আন-নাসায়ী হাদিস ২৪৪৭-এর সারসংক্ষেপ
মূল বিষয়: যাকাতের হিসাব। এই হাদিসে মুসলিমদের ওপর ফরজ যাকাতের একটি বিস্তারিত তালিকা এসেছে। উটের সংখ্যা অনুযায়ী কখন ছাগল, কখন বিনতু মাখাজ, বিনতু লাবুন, হিক্কাহ বা জাযা‘আহ দিতে হবে—তা ধাপে ধাপে বলা হয়েছে। নির্ধারিত বয়সের উট না থাকলে কাছাকাছি বয়সের উট নেওয়া এবং সঙ্গে দুই ছাগল বা বিশ দিরহামের সমন্বয়ের নিয়মও উল্লেখ আছে। ছাগলের ক্ষেত্রে চল্লিশ থেকে শুরু করে বিভিন্ন সংখ্যায় কতটি ছাগল দিতে হবে তা বলা হয়েছে। যাকাত কমানোর জন্য বিচ্ছিন্ন পশু একত্র করা বা একত্র পশু আলাদা করা নিষেধ করা হয়েছে। শরিকি পশুর হিসাবও ন্যায্যভাবে ভাগ হবে। রূপায় চল্লিশ ভাগের এক ভাগ দিতে হবে এবং একশ নব্বই দিরহামে যাকাত নেই। হাদিসটি দেখায়, যাকাত আদায় সুনির্দিষ্ট হিসাব, ন্যায় এবং নিয়ম মেনে করতে হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- যাকাত নির্ধারিত নিসাব ও হারের ভিত্তিতে আদায় করতে হবে।
- যাকাত কমানো বা বাড়ানোর জন্য পশুর সংখ্যা কৃত্রিমভাবে বদলানো যাবে না।
- নির্ধারিত পশু না থাকলে হাদিসে বলা সমন্বয়ের নিয়ম অনুসরণ করতে হবে।
- রূপার যাকাত চল্লিশ ভাগের এক ভাগ।
