২৩/৬. অধ্যায়ঃ
উটের যাকাত প্রদান অস্বীকারকারী প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ২৪৪৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৪৪৮
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ بَكَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبٌ، قَالَ: حَدَّثَنِي أَبُو الزِّنَادِ، مِمَّا حَدَّثَهُ عَبْدُ الرَّحْمَنِ الْأَعْرَجُ، مِمَّا ذَكَرَ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يُحَدِّثُ بِهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَأْتِي الْإِبِلُ عَلَى رَبِّهَا عَلَى خَيْرِ مَا كَانَتْ إِذَا هِيَ لَمْ يُعْطِ فِيهَا حَقَّهَا تَطَؤُهُ بِأَخْفَافِهَا، وَتَأْتِي الْغَنَمُ عَلَى رَبِّهَا عَلَى خَيْرِ مَا كَانَتْ إِذَا لَمْ يُعْطِ فِيهَا حَقَّهَا تَطَؤُهُ بِأَظْلَافِهَا وَتَنْطَحُهُ بِقُرُونِهَا»، قَالَ: " وَمِنْ حَقِّهَا أَنْ تُحْلَبَ عَلَى الْمَاءِ، أَلَا لَا يَأْتِيَنَّ أَحَدُكُمْ يَوْمَ الْقِيَامَةِ بِبَعِيرٍ يَحْمِلُهُ عَلَى رَقَبَتِهِ لَهُ رُغَاءٌ، فَيَقُولُ: يَا مُحَمَّدُ، فَأَقُولُ: لَا أَمْلِكُ لَكَ شَيْئًا قَدْ بَلَّغْتُ، أَلَا لَا يَأْتِيَنَّ أَحَدُكُمْ يَوْمَ الْقِيَامَةِ بِشَاةٍ يَحْمِلُهَا عَلَى رَقَبَتِهِ لَهَا يُعَارٌ، فَيَقُولُ: يَا مُحَمَّدُ، فَأَقُولُ لَا أَمْلِكُ لَكَ شَيْئًا قَدْ بَلَّغْتُ ". قَالَ: «وَيَكُونُ كَنْزُ أَحَدِهِمْ يَوْمَ الْقِيَامَةِ شُجَاعًا أَقْرَعَ يَفِرُّ مِنْهُ صَاحِبُهُ وَيَطْلُبُهُ أَنَا كَنْزُكَ، فَلَا يَزَالُ حَتَّى يُلْقِمَهُ أُصْبُعَهُ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আবু হুরায়রা (রাঃ) বলেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: উটের মালিক উটের যাকাত আদায় না করলে তারা তার কাছে পূর্বাপেক্ষা অধিক হৃষ্টপুষ্ট করে হাজির করা হবে। তাকে তাদের ক্ষুর দ্বারা পদদলিত করবে। আর ছাগলের মালিকও তার হক (যাকাত) আদায় না করলে তা তার সামনে পূর্বাপেক্ষা হৃষ্টপুষ্ট হয়ে হাজির হবে; তাকে ক্ষুর দ্বারা দলন করবে এবং তাদের শিং দ্বারা আঘাত করবে। তিনি (ﷺ) আরো বলেছেন, জীব-জন্তুতে প্রাপ্য হক-এর অন্যতম হল পানির কাছে তার দুধ দোহন করা। সাবধান, কেউ যেন কেয়ামতের দিন তার কাঁধে কোনো উট নিয়ে হাজির না হয়, যা চিৎকার করতে থাকবে। আর ঐ ব্যক্তি বলতে থাকবে: হে মুহাম্মাদ! আমি বলব: আমি তোমার জন্য কিছুই করতে পারব না। আমি তো আগেই (আল্লাহর বিধান) পৌঁছে দিয়েছিলাম। সাবধান, তোমাদের কেউ যেন কেয়ামতের দিন তার কাঁধে কোনো ছাগল নিয়ে হাজির না হয়, যা চিৎকার করতে থাকবে। আর ঐ ব্যক্তি বলতে থাকবে, হে মুহাম্মাদ! তখন আমি বলব: আমি তোমাদের জন্য কিছুই করতে পারব না। আমি তো আগেই (আল্লাহর বিধান তোমার কাছে) পৌঁছে দিয়েছিলাম। তিনি (ﷺ) আরো বলেছেন: তাদের কারো কারো সম্পদ কেয়ামতের দিন বিষাক্ত সাপের আকার ধারণ করবে। তার মালিক তা থেকে পলায়ন করবে। কিন্তু সে তার পিছনে ধাওয়া করবে (এবং বলতে থাকবে :) আমি তো তোমারই সম্পদ। (এরূপ পিছু নিতে নিতে) অবশেষে সে বাধ্য হয়ে তার আঙ্গুল এর (সাপের) মুখের মধ্যে ঢুকিয়ে দিবে এবং ঐ সাপ তার অঙ্গুলি এবং পর্যায়ক্রমে তার সমস্ত দেহ গিলে ফেলবে।
