২৩/৭. অধ্যায়ঃ

উটের যাকাত থেকে অব্যাহতি- যদি তা তার মালিকের দুধের জন্য এবং পরিবহনের জন্য হয়

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৪৪৯

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ: سَمِعْتُ بَهْزَ بْنَ حَكِيمٍ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «فِي كُلِّ إِبِلٍ سَائِمَةٍ مِنْ كُلِّ أَرْبَعِينَ ابْنَةُ لَبُونٍ، لَا تُفَرَّقُ إِبِلٌ عَنْ حِسَابِهَا، مَنْ أَعْطَاهَا مُؤْتَجِرًا لَهُ أَجْرُهَا، وَمَنْ مَنَعَهَا فَإِنَّا آخِذُوهَا، وَشَطْرَ إِبِلِهِ عَزْمَةً مِنْ عَزَمَاتِ رَبِّنَا، لَا يَحِلُّ لِآلِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهَا شَيْءٌ»

বাহয্ ইব্‌ন হাকীম (রহঃ) হতে বর্ণিতঃ

বাহয ইবন হাকিম (রহঃ)-এর দাদা হতে বর্ণনা করেন। আমি রসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: অবাধে বিচরণকারী প্রত্যেক উটের যাকাত হল প্রতি চল্লিশটিতে একটি বিনতু লাবুন (তিন বছর বয়সী উটনী)। হিসাব থেকে কোনো উটকে বাদ দেওয়া হবে না। যে ব্যক্তি সওয়াবের আশায় তা দান করবে তার জন্য সওয়াব রয়েছে আর যে ব্যক্তি তা আদায় করতে অস্বীকার করবে আমরা অবশ্যই তার কাছ থেকে তা এবং সাথে সাথে তার অর্ধেক উট নিয়ে নেব। এটা আমার প্রতিপালকের ফরজসমূহের একটি ফরজ। মুহাম্মাদ (ﷺ)-এর বংশধরদের জন্য এর কোনো কিছু হালাল নয়।

[১] আরবের লোকদের মধ্যে এই প্রথা চালু ছিল যে, দুগ্ধবর্তী পশুকে কোথাও পানি পান করাতে নেওয়া হলে দুধ দোহন করার পর উপস্থিত গরীব লোকদের কিছু দুধ পান করা হত। রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এ প্রথাকে মুস্তাহাব হিসেবে বহাল রেখেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন