১/১৫৪. অধ্যায়ঃ
নাপাক ব্যক্তি স্বীয় দু' হাত ধোয়ার পর শরীর থেকে ময়লা দূর করা
সুনানে নাসাঈ : ২৪৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৪৫
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، أَنْبَأَنَا النَّضْرُ قَالَ: أَنْبَأَنَا شُعْبَةُ قَالَ: أَنْبَأَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ قَالَ: سَمِعْتُ أَبَا سَلَمَةَ، أَنَّهُ دَخَلَ عَلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا فَسَأَلَهَا عَنْ غُسْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْجَنَابَةِ. فَقَالَتْ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُؤْتَى بِالْإِنَاءِ فَيَصُبُّ عَلَى يَدَيْهِ ثَلَاثًا فَيَغْسِلُهُمَا، ثُمَّ يَصُبُّ بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ، فَيَغْسِلُ مَا عَلَى فَخِذَيْهِ، ثُمَّ يَغْسِلُ يَدَيْهِ وَيَتَمَضْمَضُ وَيَسْتَنْشِقُ، وَيَصُبُّ عَلَى رَأْسِهِ ثَلَاثًا، ثُمَّ يُفِيضُ عَلَى سَائِرِ جَسَدِهِ»
আতা ইব্ন সায়িব (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আবু সালামা (রাঃ)-কে বলতে শুনেছি যে, তিনি আয়িশা (রাঃ)-এর নিকট গিয়ে তাঁকে রাসূলুল্লাহ (ﷺ)-এর অপবিত্রতার গোসল সম্পর্কে প্রশ্ন করেন, উত্তরে তিনি বলেন, নবী (ﷺ)-এর নিকট পানির পাত্র আনা হলে তিনি নিজ হাতে তিনবার পানি ঢেলে উভয় হাত ধৌত করতেন। তারপর তিনি ডান হাত দ্বারা বাম হাতে পানি ঢালতেন। সে পানি দিয়ে উভয় উরু ধৌত করতেন। পরে উভয় হাত ধৌত করতেন এবং কুলি করতেন এবং নাসিকা পরিষ্কার করতেন। তারপর মাথায় তিনবার পানি ঢালতেন। তারপর সমস্ত শরীরে পানি ঢালতেন।
