২৩/১৫. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ২৪৬২ - পশুর যাকাত আদায়ে ন্যায়নীতি

মালের মালিকের যাকাত আদায়কারীকে বাছার সুযোগ দেয়া ছাড়াই যাকাত দেয়া।

ছাগলের যাকাত আদায়ে ন্যায়নীতি ও গর্ভবতী পশুর বিধান

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২৪৬২

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ إِسْحَقَ، عَنْ عَمْرِو بْنِ أَبِي سُفْيَانَ، عَنْ مُسْلِمِ بْنِ ثَفِنَةَ، قَالَ: اسْتَعْمَلَ ابْنُ عَلْقَمَةَ أَبِي عَلَى عِرَافَةِ قَوْمِهِ، وَأَمَرَهُ أَنْ يُصَدِّقَهُمْ، فَبَعَثَنِي أَبِي إِلَى طَائِفَةٍ مِنْهُمْ لِآتِيَهُ بِصَدَقَتِهِمْ، فَخَرَجْتُ حَتَّى أَتَيْتُ عَلَى شَيْخٍ كَبِيرٍ يُقَالُ لَهُ سَعْرٌ، فَقُلْتُ: إِنَّ أَبِي بَعَثَنِي إِلَيْكَ لِتُؤَدِّيَ صَدَقَةَ غَنَمِكَ، قَالَ: ابْنَ أَخِي وَأَيُّ نَحْوٍ تَأْخُذُونَ؟ قُلْتُ: نَخْتَارُ حَتَّى إِنَّا لَنَشْبُرُ ضُرُوعَ الْغَنَمِ، قَالَ: ابْنَ أَخِي فَإِنِّي أُحَدِّثُكَ أَنِّي كُنْتُ فِي شِعْبٍ مِنْ هَذِهِ الشِّعَابِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَنَمٍ لِي، فَجَاءَنِي رَجُلَانِ، عَلَى بَعِيرٍ، فَقَالَا: إِنَّا رَسُولَا رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْكَ لِتُؤَدِّيَ صَدَقَةَ غَنَمِكَ، قَالَ: قُلْتُ: وَمَا عَلَيَّ فِيهَا؟ قَالَا: شَاةٌ، فَأَعْمِدُ إِلَى شَاةٍ قَدْ عَرَفْتُ مَكَانَهَا مُمْتَلِئَةٍ مَحْضًا وَشَحْمًا فَأَخْرَجْتُهَا إِلَيْهِمَا، فَقَالَ: «هَذِهِ الشَّافِعُ، وَالشَّافِعُ الْحَائِلُ، وَقَدْ نَهَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَأْخُذَ شَافِعًا»، قَالَ: فَأَعْمِدُ إِلَى عَنَاقٍ مُعْتَاطٍ، وَالْمُعْتَاطُ الَّتِي لَمْ تَلِدْ وَلَدًا وَقَدْ حَانَ وِلَادُهَا، فَأَخْرَجْتُهَا إِلَيْهِمَا فَقَالَا: «نَاوِلْنَاهَا»، فَرَفَعْتُهَا إِلَيْهِمَا فَجَعَلَاهَا مَعَهُمَا عَلَى بَعِيرِهِمَا ثُمَّ انْطَلَقَا

মুসলিম ইবনু সাফিনাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ

ইবনু 'আলক্বামাহ্ (রহঃ) আমার পিতাঁকে তাঁর গোত্রের [অবস্থা দেখাশুনার জন্য] নিযুক্ত করলেন এবং তাঁকে তাদের থেকে যাকাত আদায় করার আদেশ দিলেন। আমার পিতা আমাকে একটি ছোট গোত্রের নিকট প্রেরণ করলেন, যাতে আমি তাদের থেকে যাকাত আদায় করে নিয়ে আসি। আমি বের হয়ে স'র নামক একজন বৃদ্ধ লোকের নিকট গেলাম। আমি তাঁকে বললাম, আমার পিতা আপনার ছাগলের যাকাত আদায় করার জন্য আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। তিনি বললেন, হে আমার ভাতিজা। তোমরা কিভাবে যাকাত নিয়ে থাক? আমি বললাম: আমার ইচ্ছা মত, এমনটি দুধে ভরা ওলানওয়ালা ছাগলও বেছে নেই।তিনি বললেন: হে আমার ভাতিজা! আমি তোমার কাছে একটি হাদীস বর্ণনা করছি, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে উপত্যকাসমূহের কোনো একটিতে আমরা ছাগল চড়াতাম, তখন উটে আরোহণ করে দু'জন লোক আমার কাছে এসে বললেন: আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রেরিত প্রতিনিধি। আপনার কাছে এসেছি আপনার ছাগলের যাকাত আদায় করার জন্য। তিনি বলেন, আমি বললাম, এতে আমার কি করণীয়? তারা বললেন, একটা ছাগল দিতে হবে। তখন আমি এমন একটি ছাগল দেয়ার ইচ্ছা করলাম অত্যধিক দুগ্ধতী এবং বলিষ্ঠদেহী। আমি সেটাই তাদেরকে বের করে দিলাম।তারা বললেন, এটা তো গর্ভবতী। রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে গর্ভবতী ছাগল নিতে নিষেধ করেছেন। তখন আমি তাদেরকে এমন একটি উত্তম ছাগল দিতে চাইলাম, যা এখনো গর্ভবতী হয়নি। তবে অচিরেই গর্ভবতী হওয়ার সম্ভাবনা আছে। আমি সেটা তাদের সামনে বের করলে তারা বললেন, এটা আমাদের কাছে তুলে দিন। আমি তা তাদেরকে তুলে দিলাম। তারা সেটাকে তাদের উটের উপর উঠিয়ে নিলেন এবং চলে গেলেন।

সুনানে আন-নাসায়ী হাদিস ২৪৬২-এর সারসংক্ষেপ

এই হাদিসে ছাগলের যাকাত সংগ্রহের সময় ন্যায় ও সংযম বজায় রাখার একটি ঘটনা বলা হয়েছে। একজন যাকাত সংগ্রহকারী বলেছিলেন, তিনি নিজের ইচ্ছামতো পশু বেছে নেন এবং দুধে ভরা ওলানওয়ালা ছাগলও নিতে পারেন। তখন একজন বৃদ্ধ সাহাবি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর যুগের ঘটনা জানালেন। নবী صلى الله عليه وسلم-এর পাঠানো দুই প্রতিনিধি তার কাছ থেকে একটি ছাগল চেয়েছিলেন। তিনি খুব দুধেল, মোটাতাজা একটি ছাগল দিলে তারা সেটি গর্ভবতী হওয়ায় গ্রহণ করেননি। কারণ গর্ভবতী ছাগল নিতে তাদের নিষেধ করা হয়েছিল। পরে তিনি ভালো মানের, কিন্তু তখনো গর্ভবতী হয়নি—এমন একটি ছাগল দিলে তারা তা গ্রহণ করেন। হাদিসটি দেখায়, যাকাত সংগ্রহকারী সম্পদের মালিককে কষ্ট দেওয়ার জন্য ইচ্ছামতো সেরা পশু নিতে পারেন না।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • যাকাত সংগ্রহকারী নিজের ইচ্ছামতো মালিকের মূল্যবান পশু নিতে পারেন না।
  • হাদিসে গর্ভবতী ছাগল যাকাত হিসেবে গ্রহণ করতে নিষেধ করার কথা এসেছে।
  • যাকাত আদায়ে মালিক ও সংগ্রহকারী উভয়ের প্রতি ন্যায় বজায় রাখা দরকার।
  • আগের হাদিসের জ্ঞান পরবর্তী দায়িত্বশীল ব্যক্তিকে জানানো উপকারী।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন