২৩/৫৯. অধ্যায়ঃ
সদাক্বাহ্ করার ফাযীলাত
সুনানে নাসাঈ : ২৫৪১
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৫৪১
أَخْبَرَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ، قَالَ: أَنْبَأَنَا أَبُو عَوَانَةَ، عَنْ فِرَاسٍ، عَنْ عَامِرٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّ أَزْوَاجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اجْتَمَعْنَ عِنْدَهُ فَقُلْنَ: أَيَّتُنَا بِكَ أَسْرَعُ لُحُوقَا، فَقَالَ: «أَطْوَلُكُنَّ يَدًا» فَأَخَذْنَ قَصَبَةً، فَجَعَلْنَ يَذْرَعْنَهَا، فَكَانَتْ سَوْدَةُ أَسْرَعَهُنَّ بِهِ لُحُوقًا، فَكَانَتْ أَطْوَلَهُنَّ يَدًا، فَكَانَ ذَلِكَ مِنْ كَثْرَةِ الصَّدَقَةِ
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর স্ত্রীগণ তাঁর কাছে একত্রিত হয়ে বললেন: আমাদের মধ্যে কে সবার আগে আপনার সাথে মিলিত হবে? তিনি (ﷺ) বললেন, তোমাদের মধ্যে যার হাত দীর্ঘ। তখন তাঁরা একটি কঞ্চি নিয়ে সবার হাত মাপতে লাগলেন। আমরা ধারণা করলাম সাওদা (রাঃ) সবার আগে তাঁর সাথে মিলিত হবেন। কারণ তাঁর হাতই সবচেয়ে দীর্ঘ ছিল। অথচ "যার হাত দীর্ঘ" এর অর্থ ছিল যে সবচেয়ে বেশি দানকারী।
[১] দান করার ব্যাপারে স্বামীর অসন্তুষ্টির আশংকা থাকলে স্পষ্ট অনুমতির প্রয়োজন হবে। বেশী দানের জন্যও অনুমতির প্রয়োজন হবে। পূর্ব অনুমতি থাকলে, স্বামী দানশীল হলে বারবার অনুমতির প্রয়োজন পড়বে না।
