২৩/৯৩. অধ্যায়ঃ

কোনো ব্যক্তির এমন কিছু চাওয়া যা তা অতি প্রয়োজন

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৬০৩

خْبَرَنِي الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ بْنِ دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا إِسْحَقُ بْنُ بَكْرٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، وَسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَنَّ حَكِيمَ بْنَ حِزَامٍ، قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَعْطَانِي، ثُمَّ سَأَلْتُهُ، فَأَعْطَانِي، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا حَكِيمُ إِنَّ هَذَا الْمَالَ حُلْوَةٌ، فَمَنْ أَخَذَهُ بِسَخَاوَةِ نَفْسٍ، بُورِكَ لَهُ فِيهِ، وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ، لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ، وَكَانَ كَالَّذِي يَأْكُلُ، وَلَا يَشْبَعُ، وَالْيَدُ الْعُلْيَا، خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى» قَالَ حَكِيمٌ: فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ: وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ، لَا أَرْزَأُ أَحَدًا بَعْدَكَ حَتَّى أُفَارِقَ الدُّنْيَا بِشَيْءٍ

হাকীম ইব্‌ন হিযাম (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে সাহায্য চাইলে তিনি আমাকে সাহায্য করলেন। এরপর তাঁর কাছে আবারও সাহায্য চাইলে তিনি (ﷺ) আবার আমাকে সাহায্য করলেন। এরপর আমি তাঁর কাছে সাহায্য চাইলে তিনি (ﷺ) আমাকে পুনরায় সাহায্য করলেন। রাসূলুল্লাহ (ﷺ) এরপর বললেন, “হে হাকীম! এ সমস্ত ধন-সম্পদ সুদৃশ্য-সুস্বাদু বটে, তবে যে ব্যক্তি এগুলো মনের বিশুদ্ধতার সঙ্গে গ্রহণ করে তার জন্য তাতে বরকত রয়েছে। আর যে ব্যক্তি লোভাতুর অন্তরে গ্রহণ করে তার জন্য তাতে কোনো বরকত দেয়া হবে না। সে ঐ ব্যক্তির মতো যে খায় কিন্তু পরিতৃপ্ত হয় না। আর উপরের হাত নীচের হাত হতে উত্তম।”হাকীম (রাঃ) বলেন, 'আমি বললাম, “হে আল্লাহর রাসূল! সে সত্তার কসম! যিনি আপনাকে সত্য দ্বীনসহ পাঠিয়েছেন, আপনার কাছে চাওয়ার পরে আমি দুনিয়া ছেড়ে যাওয়া পর্যন্ত আর কাউকে ঝামেলায় ফেলব না।”

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন