২৪/২০. অধ্যায়ঃ
ইয়ামানবাসীদের মীক্বাত
সুনানে নাসাঈ : ২৬৫৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৬৫৪
أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ صَاحِبُ الشَّافِعِيِّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، وَحَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ " وَقَّتَ لِأَهْلِ الْمَدِينَةِ ذَا الْحُلَيْفَةِ، وَلِأَهْلِ الشَّامِ الْجُحْفَةَ، وَلِأَهْلِ نَجْدٍ قَرْنًا، وَلِأَهْلِ الْيَمَنِ يَلَمْلَمَ، وَقَالَ: هُنَّ لَهُنَّ وَلِكُلِّ آتٍ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِهِنَّ فَمَنْ كَانَ أَهْلُهُ دُونَ الْمِيقَاتِ حَيْثُ يُنْشِئُ حَتَّى يَأْتِيَ ذَلِكَ عَلَى أَهْلِ مَكَّةَ "
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মদিনাবাসীদের জন্য ‘যুলহুলাইফা’, সিরিয়াবাসীদের জন্য ‘জুহফা’, নাজদবাসীদের জন্য ‘ক্বরণ’, আর ইয়ামানবাসীদের জন্য ‘ইয়ালামলাম’-কে মীকাত হিসেবে নির্ধারণ করেছেন। তিনি (ﷺ) বলেছেন: এসব মীকাত ঐসব স্থানের অধিবাসী ব্যতীত, ঐ সকল লোকের জন্যও যারা অন্য স্থানের বাসিন্দা এবং এসব স্থান দিয়ে আগমন করে। যে ব্যক্তির পরিবার মীকাতের ভিতরে রয়েছে, তারা যে স্থান হতে ইচ্ছা করে (ইহরাম বাঁধবে)। এ বিধান মক্কাবাসীদের জন্যও প্রযোজ্য।
