২৪/৩৫. অধ্যায়ঃ
ইহ্রাম অবস্থায় পাগড়ি পরা নিষিদ্ধ
সুনানে নাসাঈ : ২৬৭৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৬৭৭
أَخْبَرَنَا أَبُو الْأَشْعَثِ أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: نَادَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَقَالَ: مَا نَلْبَسُ إِذَا أَحْرَمْنَا؟ قَالَ: «لَا تَلْبَسِ الْقَمِيصَ، وَلَا الْعَمَائِمَ، وَلَا الْبَرَانِسَ، وَلَا السَّرَاوِيلَاتِ، وَلَا الْخِفَافَ، إِلَّا أَنْ لَا يَكُونَ نِعَالٌ، فَإِنْ لَمْ يَكُنْ نِعَالٌ فَخُفَّيْنِ دُونَ الْكَعْبَيْنِ، وَلَا ثَوْبًا مَصْبُوغًا بِوَرْسٍ، أَوْ زَعْفَرَانٍ، أَوْ مَسَّهُ وَرْسٌ، أَوْ زَعْفَرَانٌ»
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈক ব্যক্তি নবী (ﷺ)-কে ডেকে জিজ্ঞেস করলেন: আমরা ইহরাম অবস্থায় কি পরিধান করবো? তিনি বললেন: জামা, পাগড়ি, বুরনুস, পায়জামা আর মোজা পরিধান করো না। তবে যদি জুতা না থাকে তাহলে টাখনুর নিচ পর্যন্ত এক জোড়া মোজা পরতে পার। আর এমন কাপড় পরিধান করবে না যা ওয়ার্স ও জাফরান দ্বারা রং করা হয়েছে। অথবা তিনি (ﷺ) বলেছেন, এমন কাপড় যাতে ওয়ার্স ও জাফরান লেগেছে।
