২৪/৪৪. অধ্যায়ঃ
মুহরিমের জন্য খালুক ব্যবহার করা
সুনানে নাসাঈ : ২৭১০
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৭১০
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: سَمِعْتُ قَيْسَ بْنَ سَعْدٍ، يُحَدِّثُ عَنْ عَطَاءٍ، عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى، عَنْ أَبِيهِ، قَالَ: أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ وَهُوَ بِالْجِعِرَّانَةِ، وَعَلَيْهِ جُبَّةٌ وَهُوَ مُصَفِّرٌ لِحْيَتَهُ وَرَأْسَهُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَحْرَمْتُ بِعُمْرَةٍ وَأَنَا كَمَا تَرَى؟ فَقَالَ: «انْزِعْ عَنْكَ الْجُبَّةَ، وَاغْسِلْ عَنْكَ الصُّفْرَةَ، وَمَا كُنْتَ صَانِعًا فِي حَجَّتِكَ، فَاصْنَعْهُ فِي عُمْرَتِكَ»
সাফওয়ান ইব্ন ইয়া'লা (রহঃ) হতে বর্ণিতঃ
সাফওয়ান ইবন ইয়ালা (রহঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট জনৈক ব্যক্তি এলো। তিনি তখন জি'ইরানায় ছিলেন। তার (আগন্তুকের) গায়ে একটি জুব্বা ছিল। মাথা এবং দাড়িতে সুফরা সুগন্ধি লাগানো ছিল। সে বলল : হে আল্লাহর রাসূল! আমি উমরার ইহরাম বেঁধেছি- আর আমার অবস্থা যেরূপ আপনি দেখছেন। তখন তিনি (ﷺ) বললেন : তুমি তোমার জুব্বা খুলে ফেল, তোমার শরীর হতে সুফরা (সুগন্ধি) ধুয়ে ফেল। তুমি হজ্জে যা করতে উমরাতেও তাই করবে।
[১] যা'ফরান ইত্যাদি দিয়ে তৈরি মিশ্রিত সুগন্ধি দ্রব্য
