২৪/৪৬. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ২৭১২ - হাদয়ী না থাকলে উমরা করে হালাল হওয়া
মুহরিম ব্যক্তির রঙিন কাপড় ব্যবহার করা মাকরূহ
হাদয়ী না থাকলে উমরা করে হালাল হওয়া: ফাতিমা রা.-এর ঘটনার শিক্ষা
সুনানে আন-নাসায়ী : ২৭১২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২৭১২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي قَالَ: أَتَيْنَا جَابِرًا فَسَأَلْنَاهُ عَنْ حَجَّةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَحَدَّثَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوِ اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي، مَا اسْتَدْبَرْتُ لَمْ أَسُقِ الْهَدْيَ، وَجَعَلْتُهَا عُمْرَةً، فَمَنْ لَمْ يَكُنْ مَعَهُ هَدْيٌ فَلْيُحْلِلْ، وَلْيَجْعَلْهَا عُمْرَةً»وَقَدِمَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ مِنَ الْيَمَنِ بِهَدْيٍ، وَسَاقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِنَ الْمَدِينَةِ هَدْيًا وَإِذَا فَاطِمَةُ قَدْ لَبِسَتْ ثِيَابًا صَبِيغًا، وَاكْتَحَلَتْ قَالَ: فَانْطَلَقْتُ مُحَرِّشًا أَسْتَفْتِي رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَاطِمَةَ لَبِسَتْ ثِيَابًا صَبِيغًا، وَاكْتَحَلَتْ، وَقَالَتْ: أَمَرَنِي بِهِ أَبِي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صَدَقَتْ، صَدَقَتْ، صَدَقَتْ، أَنَا أَمَرْتُهَا»
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
জা'ফার ইবনু মুহাম্মাদ (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমার পিতা আমার নিকট বর্ণনা করেছেন। তিনি বলেন, আমরা জাবির (রাঃ)-এর কাছে এসে তাঁকে নাবী (ﷺ)-এর হজ্জ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমরা যা পরে বুঝতে পেরেছি, যদি তা আগে বুঝতাম, তা হলে হাদিয় সাথে আনতাম না। বরং আগে 'উমরার কাজ সম্পাদন করতাম। বিধায় যার কাছে কুরবানীর জন্তু নেই, সে যেন ইহরাম থেকে হালাল হয়ে একটি 'উমরাহ্ করে নেয়।'আলী (রাঃ) ইয়ামান হতে কুরবানীর পশু নিয়ে আগমন করেছিলেন, আর রাসূলুল্লাহ (ﷺ) মাদীনাহ্ থেকে। হঠাৎ তিনি ('আলী (রাঃ)) দেখতে পেলেন যে, ফাত্বিমাহ্ (রাঃ) রঙিন কাপড় পরেছে এবং সুরমা লাগিয়েছেন। 'আলী (রাঃ) বলেন: আমি উত্তেজিত হয়ে এ ব্যাপারে জিজ্ঞেস করার জন্য রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট গেলাম। আমি বললাম: হে আল্লাহর রাসূল! ফাত্বিমাহ্ রঙিন কাপড় পরেছে এবং সুরমা লাগিয়েছে। সে বলছে, আমার পিতা আমাকে এ আদেশ করেছেন। রাসূলুল্লাহ (ﷺ) শুনে বললেন: ফাত্বিমাহ্ সত্যই বলেছে, সে সত্যই বলেছে, সে সত্যই বলেছে। আমি তাঁকে আদেশ করেছি।
[১] এক প্রকার গাছের রস।
সুনানে আন-নাসায়ী হাদিস ২৭১২-এর সারসংক্ষেপ
এই দীর্ঘ হাদিসে জাবির রা. নবী صلى الله عليه وسلم-এর হজ্জ সম্পর্কে বর্ণনা করেন। রাসূল صلى الله عليه وسلم বলেন, আগে যদি বিষয়টি বুঝতেন, তবে হাদয়ী সঙ্গে আনতেন না; বরং আগে উমরার কাজ সম্পন্ন করতেন। তাই যার কাছে কুরবানির পশু নেই, সে যেন ইহরাম থেকে হালাল হয়ে একটি উমরা করে নেয়। এরপর আলী রা. ইয়ামান থেকে হাদয়ী নিয়ে আসেন এবং ফাতিমা রা.-কে রঙিন কাপড় ও সুরমা পরা অবস্থায় দেখেন। তিনি বিষয়টি রাসূল صلى الله عليه وسلم-এর কাছে জানালে রাসূল صلى الله عليه وسلم বলেন, ফাতিমা সত্য বলেছে; তিনি নিজেই তাকে আদেশ করেছেন। এখানে মূল শিক্ষা হলো, হাদয়ী থাকা না থাকা অনুযায়ী হজ্জ-উমরার অবস্থায় পার্থক্য হতে পারে। হাদিসটি ফাতিমা রা.-এর কাজকে রাসূল صلى الله عليه وسلم-এর অনুমোদনের সাথে যুক্ত করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- যার কাছে হাদয়ী নেই, তার জন্য উমরা করে হালাল হওয়ার নির্দেশ এসেছে।
- ফাতিমা রা.-এর রঙিন কাপড় ও সুরমা রাসূল صلى الله عليه وسلم-এর আদেশে ছিল।
- হজ্জের আমলে ব্যক্তির অবস্থা অনুযায়ী নির্দেশ ভিন্ন হতে পারে।
- কোনো কাজ দেখে দ্রুত সিদ্ধান্ত না নিয়ে জিজ্ঞেস করা উত্তম।
