২৫/৩৪. অধ্যায়ঃ
তামাত্তু’, কিরান ও ইফরাদ হজ্জ করা এবং যার সঙ্গে কুরবানির জন্তু নেই তার জন্য হজ্জের ইহরাম পরিত্যাগ করা।
সহিহ বুখারী : ১৫৬১
সহিহ বুখারীহাদিস নম্বর ১৫৬১
حَدَّثَنَا عُثْمَانُ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ الأَسْوَدِ عَنْ عَائِشَةَ خَرَجْنَا مَعَ النَّبِيِّ وَلاَ نُرَى إِلاَّ أَنَّهُ الْحَجُّ فَلَمَّا قَدِمْنَا تَطَوَّفْنَا بِالْبَيْتِ فَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَنْ لَمْ يَكُنْ سَاقَ الْهَدْيَ أَنْ يَحِلَّ فَحَلَّ مَنْ لَمْ يَكُنْ سَاقَ الْهَدْيَ وَنِسَاؤُهُ لَمْ يَسُقْنَ فَأَحْلَلْنَ قَالَتْ عَائِشَةُ فَحِضْتُ فَلَمْ أَطُفْ بِالْبَيْتِ فَلَمَّا كَانَتْ لَيْلَةُ الْحَصْبَةِ قَالَتْ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَرْجِعُ النَّاسُ بِعُمْرَةٍ وَحَجَّةٍ وَأَرْجِعُ أَنَا بِحَجَّةٍ قَالَ وَمَا طُفْتِ لَيَالِيَ قَدِمْنَا مَكَّةَ قُلْتُ لاَ قَالَ فَاذْهَبِي مَعَ أَخِيكِ إِلَى التَّنْعِيمِ فَأَهِلِّي بِعُمْرَةٍ ثُمَّ مَوْعِدُكِ كَذَا وَكَذَا قَالَتْ صَفِيَّةُ مَا أُرَانِي إِلاَّ حَابِسَتَهُمْ قَالَ عَقْرَى حَلْقَى أَوَ مَا طُفْتِ يَوْمَ النَّحْرِ قَالَتْ قُلْتُ بَلَى قَالَ لاَ بَأْسَ انْفِرِي قَالَتْ عَائِشَةُ فَلَقِيَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم وَهُوَ مُصْعِدٌ مِنْ مَكَّةَ وَأَنَا مُنْهَبِطَةٌ عَلَيْهَا أَوْ أَنَا مُصْعِدَةٌ وَهُوَ مُنْهَبِطٌ مِنْهَا
‘আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা নবী (ﷺ)-এর সঙ্গে বের হলাম এবং একে হজের সফর বলেই আমরা জানতাম। আমরা যখন (মক্কায়) পৌঁছে বাইতুল্লাহর তাওয়াফ করলাম তখন নবী (ﷺ) নির্দেশ দিলেন: যারা কুরবানির পশু সঙ্গে আনেনি তারা যেন ইহরাম ছেড়ে দেয়। তাই যিনি কুরবানির পশু সঙ্গে আনেননি তিনি ইহরাম ছেড়ে দেন। আর নবী (ﷺ)-এর সহধর্মিণীগণও ইহরাম ছেড়ে দিলেন। আয়েশা (রাঃ) বলেন, আমি ঋতুবতী হয়েছিলাম বিধায় বাইতুল্লাহর তাওয়াফ করতে পারিনি। (ফিরতি পথে) 'মহাস্সাব' নামক স্থানে রাত যাপনকালে আমি বললাম, হে আল্লাহর রাসূল! সকলেই উমরাহ ও হজ উভয়টি সমাধা করে ফিরছে আর আমি কেবল হজ করে ফিরছি। তিনি বললেন: আমরা মক্কা পৌঁছলে তুমি কি সে দিনগুলোতে তাওয়াফ করোনি? আমি বললাম, জ্বী-না। তিনি বললেন, তোমার ভাইয়ের সাথে 'তানঈম'-এ চলে যাও, সেখান হতে উমরার ইহরাম বাঁধবে। অতঃপর অমুক স্থানে তোমার সাথে সাক্ষাৎ হবে। নবী (ﷺ) বললেন: কী বললে! তুমি কি কুরবানির দিনগুলোতে তাওয়াফ করোনি! আমি বললাম, হ্যাঁ করেছি। তিনি বললেন: তবে কোন অসুবিধা নেই, তুমি চল। আয়েশা (রাঃ) বলেন, এরপর নবী (ﷺ)-এর সাথে এমতাবস্থায় আমার সাক্ষাৎ হলো যখন তিনি মক্কা ছেড়ে উপরের দিকে উঠছিলেন, আর আমি মক্কার দিকে অবতরণ করছি। অথবা আয়েশা (রাঃ) বলেন, আমি উঠছি ও তিনি অবতরণ করছেন।
(২৯৪, মুসলিম ১৫/১৭, হাঃ ১২১১, আহমাদ ২৬২২৪) (আঃপ্রঃ১৪৫৮, ইঃফাঃ ১৪৬৪)
