২৫/৩৪. অধ্যায়ঃ
তামাত্তু’, কিরান ও ইফরাদ হজ্জ করা এবং যার সঙ্গে কুরবানির জন্তু নেই তার জন্য হজ্জের ইহরাম পরিত্যাগ করা।
সহিহ বুখারী : ১৫৬২
সহিহ বুখারীহাদিস নম্বর ১৫৬২
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ أَبِي الأَسْوَدِ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمٰنِ بْنِ نَوْفَلٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم عَامَ حَجَّةِ الْوَدَاعِ فَمِنَّا مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ وَمِنَّا مَنْ أَهَلَّ بِحَجَّةٍ وَعُمْرَةٍ وَمِنَّا مَنْ أَهَلَّ بِالْحَجِّ وَأَهَلَّ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بِالْحَجِّ فَأَمَّا مَنْ أَهَلَّ بِالْحَجِّ أَوْ جَمَعَ الْحَجَّ وَالْعُمْرَةَ لَمْ يَحِلُّوا حَتَّى كَانَ يَوْمُ النَّحْرِ
‘আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
বিদায় হজ্জের বছর আমরা নবী (ﷺ)-এর সঙ্গে বের হই। আমাদের মধ্যে কেউ কেবল উমরাহর ইহরাম বাঁধলেন, আবার কেউ হজ্জ ও উমরাহ উভয়টির ইহরাম বাঁধলেন। আর কেউ শুধু হজ্জের ইহরাম বাঁধলেন এবং আল্লাহর রাসূল (ﷺ) শুধু হজ্জের জন্য ইহরাম বাঁধলেন। যারা কেবল হজ্জ বা একসঙ্গে হজ্জ ও উমরাহর ইহরাম বেঁধেছিলেন, তাদের একজনও কুরবানির দিনের পূর্বে ইহরাম খোলেননি।
(২৯৪) (আঃপ্রঃ১৪৫৯, ইঃফাঃ ১৪৬৫)
