২৫/৮১. অধ্যায়ঃ
ঋতুবতী নারীর বাইতুল্লাহর তাওয়াফ ছাড়া হজ্জের অন্য সকল কার্য সম্পাদন করা এবং ওযু ব্যতীত সাফা ও মারওয়ার মাঝে সাঈ করা।
সহিহ বুখারী : ১৬৫১
সহিহ বুখারীহাদিস নম্বর ১৬৫১
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ قَالَ ح وَقَالَ لِي خَلِيفَةُ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ حَدَّثَنَا حَبِيبٌ الْمُعَلِّمُ عَنْ عَطَاءٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ أَهَلَّ النَّبِيُّ صلى الله عليه وسلم هُوَ وَأَصْحَابُهُ بِالْحَجِّ وَلَيْسَ مَعَ أَحَدٍ مِنْهُمْ هَدْيٌ غَيْرَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَطَلْحَةَ وَقَدِمَ عَلِيٌّ مِنْ الْيَمَنِ وَمَعَهُ هَدْيٌ فَقَالَ أَهْلَلْتُ بِمَا أَهَلَّ بِهِ النَّبِيُّ فَأَمَرَ النَّبِيُّ أَصْحَابَهُ أَنْ يَجْعَلُوهَا عُمْرَةً وَيَطُوفُوا ثُمَّ يُقَصِّرُوا وَيَحِلُّوا إِلاَّ مَنْ كَانَ مَعَهُ الْهَدْيُ فَقَالُوا نَنْطَلِقُ إِلَى مِنًى وَذَكَرُ أَحَدِنَا يَقْطُرُ فَبَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ لَوْ اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ مَا أَهْدَيْتُ وَلَوْلاَ أَنَّ مَعِي الْهَدْيَ لأحْلَلْتُ وَحَاضَتْ عَائِشَةُ فَنَسَكَتْ الْمَنَاسِكَ كُلَّهَا غَيْرَ أَنَّهَا لَمْ تَطُفْ بِالْبَيْتِ فَلَمَّا طَهُرَتْ طَافَتْ بِالْبَيْتِ قَالَتْ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم تَنْطَلِقُونَ بِحَجَّةٍ وَعُمْرَةٍ وَأَنْطَلِقُ بِحَجٍّ فَأَمَرَ عَبْدَ الرَّحْمٰنِ بْنَ أَبِي بَكْرٍ أَنْ يَخْرُجَ مَعَهَا إِلَى التَّنْعِيمِ فَاعْتَمَرَتْ بَعْدَ الْحَجِّ
জাবির ইব্নু ‘আব্দুল্লাহর (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) ও তাঁর সাহাবীগণ হজ্জের ইহরাম বাঁধেন, তাঁদের মাঝে কেবল নবী (ﷺ) ও তালহা (রাঃ) ব্যতীত অন্য কারো সঙ্গে কুরবানির পশু ছিল না। আলি (রাঃ) ইয়ামান হতে আগমন করেন, তাঁর সঙ্গে কুরবানির পশু ছিল। তিনি [আলি (রাঃ)] বললেন, নবী (ﷺ) যেরূপ ইহরাম বেঁধেছেন, আমিও সেরূপ ইহরাম বেঁধেছি। নবী (ﷺ) সাহাবীগণের মধ্যে যাদের নিকট কুরবানির পশু ছিল না, তাদের ইহরামকে উমরায় পরিণত করার নির্দেশ দিলেন, তারা যেন তাওয়াফ করে, চুল ছেঁটে অথবা মাথা মুণ্ডিয়ে হালাল হয়ে যায়।তারা বলাবলি করতে লাগলেন, (যদি হালাল হয়ে যাই তা হলে) স্ত্রীর সাথে মিলনের পরপরই আমাদের পক্ষে মিনায় যাওয়াটা কেমন হবে! তা অবগত হয়ে নবী (ﷺ) বললেন: আমি পরে যা জানতে পেরেছি তা যদি আগে জানতে পারতাম, তাহলে কুরবানির পশু সাথে আনতাম না। আমার সাথে কুরবানির পশু না থাকলে অবশ্যই ইহরাম ভঙ্গ করতাম।(হজের সফরে) আয়েশা (রাঃ) ঋতুমতী হওয়ার কারণে বাইতুল্লাহ তাওয়াফ ব্যতীত হজের অন্য সকল কাজ সম্পন্ন করে নেন। পবিত্র হওয়ার পর তাওয়াফ আদায় করেন, (ফিরার পথে) আয়েশা (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! সকলেই হজ ও উমরা উভয়টি আদায় করে ফিরছে, আর আমি কেবল হজ আদায় করে ফিরছি, তখন নবী (ﷺ) আবদুর রহমান ইবনে আবু বকর (রাঃ)-কে নির্দেশ দিলেন, যেন আয়েশা (রাঃ)-কে নিয়ে 'তানঈমে' চলে যান, সেখানে গিয়ে উমরার ইহরাম বাঁধেন। আয়েশা (রাঃ) হজের পর উমরা আদায় করে নিলেন।
(১৫৫৭) (আঃপ্রঃ১৫৩৯, ইঃফাঃ১৫৪৫)
