২৪/৪৯. অধ্যায়ঃ
হাজ্জে ক্বিরান
সুনানে নাসাঈ : ২৭২৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৭২৫
أَخْبَرَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ مَعِينٍ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ الْبَرَاءِ، قَالَ: كُنْتُ مَعَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ حِينَ أَمَّرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْيَمَنِ، فَلَمَّا قَدِمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ عَلِيٌّ: فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَيْفَ صَنَعْتَ؟» قُلْتُ: أَهْلَلْتُ بِإِهْلَالِكَ، قَالَ: «فَإِنِّي سُقْتُ الْهَدْيَ، وَقَرَنْتُ» قَالَ: وَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَصْحَابِهِ: «لَوِ اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي، مَا اسْتَدْبَرْتُ لَفَعَلْتُ كَمَا فَعَلْتُمْ، وَلَكِنِّي سُقْتُ الْهَدْيَ، وَقَرَنْتُ»
বারা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) যখন আলী ইবনু আবু তালিব (রাঃ)-কে ইয়ামানে আমীর নিযুক্ত করে পাঠান তখন আমি তাঁর সাথে ছিলাম। তিনি (সেখান হতে) নবী (ﷺ)-এর নিকট আগমন করেন। আলী (রাঃ) বলেন: তখন আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর মতো ইহরাম বেঁধেছি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: আমি হাদী সঙ্গে নিয়ে এসেছি এবং 'কিরান' নিয়্যাত করেছি।বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাহাবীদের উদ্দেশ্য করে বলেন: আমার (কর্ম) বিষয়ে যা আমি পরে বুঝতে পেরেছি তা যদি আগে বুঝতে পারতাম তাহলে তোমরা যা করছ আমিও তাই করতাম—উমরা করে হালাল হয়ে যেতাম। কিন্তু আমি হাদী সাথে নিয়ে এসেছি এবং 'কিরান'-এর নিয়্যাত করে ফেলেছি।
