১/২৪. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ২৮ - পবিত্রতা
খোলা জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করার অনুমতি
সুনানে আন-নাসায়ী : ২৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২৮
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ عُبَيْدِ اللَّهِ قَالَ: أَنْبَأَنَا بَهْزٌ قَالَ: أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ وَمَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «مَشَى إِلَى سُبَاطَةِ قَوْمٍ، فَبَالَ قَائِمًا» قَالَ سُليْمانُ: فِي حَدِيثِهِ «وَمَسَحَ عَلَى خُفَّيْهِ» وَلَمْ يَذْكُرْ مَنْصُورٌ الْمَسْحَ
হুযাইফাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (ﷺ) লোকজনের আবর্জনা ফেলার স্থানে আসলেন এবং দাঁড়িয়ে প্রস্রাব করলেন। সুলায়মান (রহঃ) তাঁর হাদীসে বলেছেন, তিনি (ﷺ) তাঁর মোজার উপর মাসাহ করেছেন, কিন্তু মানসূর মাসাহ-এর কথা উল্লেখ করেননি।
