২৪/৭৯. অধ্যায়ঃ

মুহরিমের জন্য যে শিকার করা পশুর গোশত আহার করা অবৈধ

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৮২১

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا عَفَّانُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ: أَنْبَأَنَا قَيْسُ بْنُ سَعْدٍ، عَنْ عَطَاءٍ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، قَالَ لِزَيْدِ بْنِ أَرْقَمَ: مَا عَلِمْتَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «أُهْدِيَ لَهُ عُضْوُ صَيْدٍ، وَهُوَ مُحْرِمٌ فَلَمْ يَقْبَلْهُ»، قَالَ: نَعَمْأَخْبَرَنِي عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: سَمِعْتُ يَحْيَى، وَسَمِعْتُ أَبَا عَاصِمٍ، قَالَا: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي الْحَسَنُ بْنُ مُسْلِمٍ، عَنْ طَاوُسٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَدِمَ زَيْدُ بْنُ أَرْقَمَ فَقَالَ لَهُ ابْنُ عَبَّاسٍ يَسْتَذْكِرُهُ كَيْفَ أَخْبَرْتَنِي عَنْ لَحْمِ صَيْدٍ أُهْدِيَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ حَرَامٌ؟ قَالَ: نَعَمْ، أَهْدَى لَهُ رَجُلٌ عُضْوًا مِنْ لَحْمِ صَيْدٍ فَرَدَّهُ، وَقَالَ: «إِنَّا لَا نَأْكُلُ، إِنَّا حُرُمٌ»

আতা (রহঃ) হতে বর্ণিতঃ

ইবন আব্বাস (রাঃ) যায়দ ইবন আরকাম (রাঃ)-কে বললেন: আপনার কি জানা আছে যে, নবী (ﷺ)-কে তাঁর মুহরিম অবস্থায় শিকার করা পশুর একটি অংশ উপহার দেয়া হয়েছিল। আর তিনি (ﷺ) তা গ্রহণ করেননি? তিনি বললেন : হ্যাঁ।ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিত। যায়দ ইবন আরকাম (রাঃ) এলে ইবন আব্বাস (রাঃ) তাঁকে স্মরণ করিয়ে দিয়ে বললেন, আচ্ছা, আপনার কি মনে আছে যে, আপনি আমাকে অবহিত করেছিলেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে মুহরিম অবস্থায় শিকার করা পশুর গোশত উপহার দেয়া হয়েছিল? তিনি বললেন : হ্যাঁ, এক ব্যক্তি তাঁকে শিকারের গোশত উপহার দিয়েছিল। তিনি (ﷺ) তা গ্রহণ করেননি। ফেরত দিয়ে বলেছিলেন যে, আমরা তা আহার করি না, কেননা আমরা মুহরিম অবস্থায় আছি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন