২৪/৮৯. অধ্যায়ঃ
মুহরিম ব্যক্তি যে সকল প্রাণী হত্যা করতে পারবে না
সুনানে নাসাঈ : ২৮৩৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৮৩৬
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنِي ابْنُ جُرَيْجٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ ابْنِ أَبِي عَمَّارٍ، قَالَ: سَأَلْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، عَنِ الضَّبُعِ «فَأَمَرَنِي بِأَكْلِهَا» قُلْتُ: أَصَيْدٌ هِيَ؟ قَالَ: «نَعَمْ» قُلْتُ: أَسَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «نَعَمْ»
ইবন আবূ আম্মার (রহঃ) হতে বর্ণিতঃ
আমি জাবির ইবন আবদুল্লাহ (রাঃ)-কে দব্বু‘ (হায়েনা/হায়েনা) সম্পর্কে প্রশ্ন করলাম, তিনি আমাকে তা খাওয়ার অনুমতি দিলেন। আমি বললাম: তা কি শিকার? তিনি বললেন: হ্যাঁ। আমি বললাম: আপনি কি তা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছ থেকে শুনেছেন? তিনি বললেন: হ্যাঁ।
