২৪/৯১. অধ্যায়ঃ
(পূর্বক্তের) এ ব্যাপারে নিষেধাজ্ঞা
সুনানে নাসাঈ : ২৮৪৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৮৪৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنْ سُفْيَانَ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، عَنْ نُبَيْهِ بْنِ وَهْبٍ، قَالَ: أَرْسَلَ عُمَرُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ مَعْمَرٍ إِلَى أَبَانَ بْنِ عُثْمَانَ يَسْأَلُهُ أَيَنْكِحُ الْمُحْرِمُ؟ فَقَالَ أَبَانُ: إِنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ حَدَّثَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَنْكِحُ الْمُحْرِمُ، وَلَا يَخْطُبُ»
নুবায়হ্ ইবন ওহাব (রহঃ) হতে বর্ণিতঃ
উমর ইবন উবায়দুল্লাহ ইবন মা‘মার (রহঃ) আবান ইবন উসমান (রাঃ)-এর নিকট জিজ্ঞেস করতে পাঠান, মুহরিম কি বিবাহ করতে পারবে?আবান (রহঃ) উসমান ইবন আফফান (রাঃ) হতে বর্ণনা করেন, নবী (ﷺ) বলেছেন : মুহরিম বিবাহ করবে না, বিবাহের প্রস্তাবও পাঠাবে না।
