২৪/৯৭. অধ্যায়ঃ

মুহরিম ব্যক্তি মারা গেলে তাঁকে বরই পাতা দিয়ে গোসল দেয়া

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৮৫৩

أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: أَنْبَأَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَجُلًا كَانَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَقَصَتْهُ نَاقَتُهُ وَهُوَ مُحْرِمٌ، فَمَاتَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اغْسِلُوهُ بِمَاءٍ، وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْهِ، وَلَا تُمِسُّوهُ بِطِيبٍ، وَلَا تُخَمِّرُوا رَأْسَهُ، فَإِنَّهُ يُبْعَثُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّيًا»

ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

জনৈক ব্যক্তি নবী (ﷺ)-এর সাথে ছিল। তাকে তার উটনি পিঠ হতে ফেলে দেয়ার ফলে তার ঘাড় ভেঙে যায় এবং সে মারা যায়। তখন সে ছিল মুহরিম। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তাকে বরই পাতার পানি দিয়ে গোসল দাও। আর তাকে তার দুই খানা কাপড়ে কাফন দাও। তার গায়ে সুগন্ধি লাগাবে না, তার মাথাও ঢাকবে না। কেননা, কেয়ামতের দিন তালবিয়া পাঠ করা অবস্থায় তার উত্থান হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন