২৪/৯৮. অধ্যায়ঃ

মুহরিম মারা গেলে তাকে কয়টি কাপড় দিয়ে কাফন দেয়া হবে?

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৮৫৪

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَجُلًا مُحْرِمًا صُرِعَ عَنْ نَاقَتِهِ، فَأُوقِصَ ذُكِرَ أَنَّهُ قَدْ مَاتَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ»، ثُمَّ قَالَ: عَلَى إِثْرِهِ خَارِجًا رَأْسُهُ، قَالَ: «وَلَا تُمِسُّوهُ طِيبًا، فَإِنَّهُ يُبْعَثُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّيًا» قَالَ شُعْبَةُ: فَسَأَلْتُهُ بَعْدَ عَشْرِ سِنِينَ، فَجَاءَ بِالْحَدِيثِ كَمَا كَانَ يَجِيءُ بِهِ إِلَّا أَنَّهُ قَالَ: «وَلَا تُخَمِّرُوا وَجْهَهُ، وَرَأْسَهُ»

ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

এক মুহরিম ব্যক্তি উট থেকে পড়ে ঘাড় ভেঙে মারা যায়। নবি (ﷺ)-এর নিকট এ খবর পৌঁছলে তিনি (ﷺ) বললেন: তাকে বরই পাতার পানি দিয়ে গোসল দাও এবং (ইহরামের) দুই কাপড় দিয়েই কাফন দাও। এরপর তিনি (ﷺ) বলেন: তার মাথা কাফনের বাইরে থাকবে। তার শরীরে সুগন্ধি লাগাবে না। কেননা কেয়ামতের দিন তাকে তালবিয়া পড়া অবস্থায় উঠানো হবে।শু'বাহ (রহঃ) বলেন: আমি দশ বছর পর তাকে জিজ্ঞেস করলে তিনি ঐ হাদিসই বর্ণনা করলেন, যেমন পূর্বে তিনি বর্ণনা করেছিলেন। তাতে তিনি (ﷺ) বললেন: তার চেহারা এবং মাথা ঢাকবে না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন