২৪/১০১. অধ্যায়ঃ
মুহরিম ব্যক্তি মারা গেলে তার মাথা ঢাকা নিষেধ
সুনানে নাসাঈ : ২৮৫৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৮৫৮
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ يَزِيدَ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ إِسْحَقَ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، أَنَّ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، أَخْبَرَهُ أَنَّ ابْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ قَالَ: أَقْبَلَ رَجُلٌ حَرَامًا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَخَرَّ مِنْ فَوْقِ بَعِيرِهِ، فَوُقِصَ وَقْصًا فَمَاتَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اغْسِلُوهُ بِمَاءٍ، وَسِدْرٍ، وَأَلْبِسُوهُ ثَوْبَيْهِ، وَلَا تُخَمِّرُوا رَأْسَهُ، فَإِنَّهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ يُلَبِّي»
ইবন জুরায়জ (রহঃ) হতে বর্ণিতঃ
ইবনু জুরায়জ (রহঃ) বলেন: আমর ইবনু দিনার (রহঃ) আমাকে অবহিত করেন যে, সাঈদ ইবনু জুবাইর তাকে বলেছেন। ইবনু আব্বাস (রাঃ) তাকে [সাঈদ ইবনু জুবাইর (রহঃ)] অবহিত করেছেন: এক মুহরিম ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে আসছিল। সে তার উটের উপর থেকে পড়ে আঘাত পেয়ে মৃত্যুবরণ করল।তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: “তাকে বরই পাতার পানিতে গোসল দাও এবং তার কাপড় দুইখানা দিয়ে তাকে কাফন দাও। তার মাথা ঢেকো না। কেননা সে কেয়ামতের দিন তালবিয়া পড়তে পড়তে আসবে।”
