২৪/১০২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ২৮৫৯ - বাধা পেলে হজ্জ-উমরার করণীয়
যে শত্রু কর্তৃক অবরুদ্ধ হয়
বাধাপ্রাপ্ত হলে হজ্জ ও উমরার করণীয়: ইবনু উমর (রাঃ)-এর শিক্ষা
সুনানে আন-নাসায়ী : ২৮৫৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২৮৫৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْمُقْرِئُ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ، وَسَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ، أَخْبَرَاهُ أَنَّهُمَا كَلَّمَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، لَمَّا نَزَلَ الْجَيْشُ بَابْنِ الزُّبَيْرِ قَبْلَ أَنْ يُقْتَلَ، فَقَالَا: لَا يَضُرُّكَ أَنْ لَا تَحُجَّ الْعَامَ، إِنَّا نَخَافُ أَنْ يُحَالَ بَيْنَنَا وَبَيْنَ الْبَيْتِ، قَالَ: «خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَحَالَ كُفَّارُ قُرَيْشٍ دُونَ الْبَيْتِ، فَنَحَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَدْيَهُ، وَحَلَقَ رَأْسَهُ»، وَأُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ عُمْرَةً إِنْ شَاءَ اللَّهُ، أَنْطَلِقُ فَإِنْ خُلِّيَ بَيْنِي وَبَيْنَ الْبَيْتِ طُفْتُ، وَإِنْ حِيلَ بَيْنِي وَبَيْنَ الْبَيْتِ فَعَلْتُ مَا فَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا مَعَهُ، ثُمَّ سَارَ سَاعَةً، ثُمَّ قَالَ: فَإِنَّمَا شَأْنُهُمَا وَاحِدٌ، أُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ حَجَّةً مَعَ عُمْرَتِي، فَلَمْ يَحْلِلْ مِنْهُمَا حَتَّى أَحَلَّ يَوْمَ النَّحْرِ وَأَهْدَى
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নাফি' (রহঃ) হতে বর্ণিত। 'আবদুল্লাহ ইবনু 'আবদুল্লাহ এবং সালিম ইবনু 'আবদুল্লাহ তাকে অবহিত করেছেন যে, আবদুল্লাহ ইবনু যুবায়র (রাঃ) [শত্রু] সেনা কর্তৃক আক্রান্ত হয়ে শহীদ হওয়ার পূর্বের ঘটনা। তারা 'আবদুল্লাহ ইবনু 'উমর (রাঃ)-এর সাথে এই মর্মে আলাপ করলেন যে, এ বছর হজ্জ না করলে আপনার কোনো সমস্যা নেই। আমরা আশঙ্কা করি যে, আপনার এবং বায়তুল্লাহ্ মধ্যে প্রতিবন্ধক তৈরি হবে।তিনি বললেন : আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে বের হলাম। তখন কাফির কুরায়শরা বায়তুল্লাহ্র নিকট প্রতিবন্ধকতা সৃষ্টি করল। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর হাদিয় যাবাহ করলেন, মাথা ন্যাড়া করলেন। তিনি (ইবনু 'উমর (রাঃ)) বললেন যে, আমি তোমাদেরকে সাক্ষী করে বলছি, আমি ইনশাআল্লাহ 'উমরার নিয়ত করলাম। আমি চলতে থাকব যদি আমার ও বায়তুল্লাহ্ মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, তাহলে তাওয়াফ করবো। আর আমার ও বায়তুল্লাহ্ মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে থাকাকালে তিনি যা করেছেন, আমিও তা-ই করবো।তারপর তিনি কিছুক্ষণ চললেন এবং বললেন: উভয়ের অর্থাৎ হজ্জ ও 'উমরার অবস্থা একই। আমি তোমাদেরকে সাক্ষী রাখছি যে, আমার 'উমরার সাথে হজ্জকে ওয়াজিব করে নিয়েছি। তিনি এ দু'টি থেকে হালাল হলেন না। এমনকি কুরবানীর দিন হালাল হলেন এবং কুরবানী করলেন।
সুনানে আন-নাসায়ী হাদিস ২৮৫৯-এর সারসংক্ষেপ
এই দীর্ঘ হাদিসে আবদুল্লাহ ইবনু উমর (রাঃ)-এর একটি সিদ্ধান্তের কথা এসেছে। তাঁকে বলা হয়েছিল, সে বছর হজ্জ না করলে সমস্যা নেই; কারণ বায়তুল্লাহ পর্যন্ত পৌঁছাতে বাধা হতে পারে। তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সাথে ঘটে যাওয়া আগের ঘটনার কথা স্মরণ করান: কুরায়শরা বাধা দিলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) হাদয়ি যবেহ করেছিলেন এবং মাথা ন্যাড়া করেছিলেন। এরপর ইবনু উমর (রাঃ) উমরার নিয়ত করেন, পরে বলেন হজ্জ ও উমরার অবস্থা একই, তাই উমরার সাথে হজ্জও ওয়াজিব করলেন। তিনি কুরবানির দিন পর্যন্ত হালাল হলেন না এবং কুরবানি করলেন। এই হাদিস “হজ্জে বাধাপ্রাপ্ত হলে করণীয়”, “ইহসার”, এবং “হজ্জ-উমরা একসাথে” বিষয়ে গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বায়তুল্লাহে পৌঁছাতে বাধা হলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাজকে অনুসরণের কথা এসেছে।
- ইবনু উমর (রাঃ) আগে উমরার নিয়ত করেন, পরে হজ্জও যুক্ত করেন।
- তিনি কুরবানির দিন পর্যন্ত হালাল হননি এবং কুরবানি করেন।
