২৪/১০৪. অধ্যায়ঃ
রাতের বেলা মাক্কায় প্রবেশ করা
সুনানে নাসাঈ : ২৮৬৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৮৬৩
أَخْبَرَنِي عِمْرَانُ بْنُ يَزِيدَ، عَنْ شُعَيْبٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي مُزَاحِمُ بْنُ أَبِي مُزَاحِمٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ مُحَرِّشٍ الْكَعْبِيِّ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، خَرَجَ لَيْلًا مِنَ الْجِعِرَّانَةِ حِينَ مَشَى مُعْتَمِرًا، فَأَصْبَحَ بِالْجِعِرَّانَةِ كَبَائِتٍ حَتَّى إِذَا زَالَتِ الشَّمْسُ، خَرَجَ عَنِ الْجِعِرَّانَةِ فِي بَطْنِ سَرِفَ، حَتَّى جَامَعَ الطَّرِيقَ طَرِيقَ الْمَدِينَةِ، مِنْ سَرِفَ»
মুহাররিশ কা’বী (রাঃ) হতে বর্ণিতঃ
নবি (ﷺ) উমরার নিয়তে রাতে জি’ইররানা হতে হেঁটে বের হলেন এবং জি’ইররানাতেই তাঁর ভোর হলো। সূর্য [পশ্চিমে] ঢলে পড়লে তিনি (ﷺ) জি’ইররানা হতে সারিফ উপত্যকার দিকে গেলেন, এমনকি সারিফ থেকে মদিনার রাস্তার সঙ্গমস্থলে গেলেন।
