২৪/১১২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ২৮৭৯ - হজ্জের নিয়ম পদ্ধতি
হারামের গুরুত্ব ও মাহাত্ম্য
সুনানে আন-নাসায়ী : ২৮৭৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২৮৭৯
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ دَاوُدَ الْمِصِّيصِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ سَابِقٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ السَّلَامِ، عَنْ الدَّالَانِيِّ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ أَخِيهِ، قَالَ: حَدَّثَنِي ابْنُ أَبِي رَبِيعَةَ، عَنْ حَفْصَةَ بِنْتِ عُمَرَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُبْعَثُ جُنْدٌ إِلَى هَذَا الْحَرَمِ فَإِذَا كَانُوا بِبَيْدَاءَ مِنَ الْأَرْضِ، خُسِفَ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ، وَلَمْ يَنْجُ أَوْسَطُهُمْ» قُلْتُ: أَرَأَيْتَ إِنْ كَانَ فِيهِمْ مُؤْمِنُونَ، قَالَ: «تَكُونُ لَهُمْ قُبُورًا»---[حكم الألباني] منكر
হাফসাহ্ বিনতু 'উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: এই হারামের দিকে একটি সেনাদল প্রেরণ করা হবে। যখন তারা বায়দা' নামক স্থানে আসবে, তখন তাদের প্রথমাংশ এবং শেষাংশকে ধসিয়ে দেয়া হবে। এমনকি তাদের মধ্যাংশও রক্ষা পাবে না। আমি বললাম: যদি তাদের মধ্যে মু'মিনরাও থাকে? তিনি (ﷺ) বললেন: ওটা ঐ এলাকা যা তাদের জন্য কবরে পরিণত হবে।
