২৪/১১২. অধ্যায়ঃ
হারামের গুরুত্ব ও মাহাত্ম্য
সুনানে নাসাঈ : ২৮৮০
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৮৮০
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عِيسَى، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أُمَيَّةَ بْنِ صَفْوَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَفْوَانَ، سَمِعَ جَدَّهُ، يَقُولُ: حَدَّثَتْنِي حَفْصَةُ، أَنَّهُ قَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيَؤُمَّنَّ هَذَا الْبَيْتَ جَيْشٌ يَغْزُونَهُ، حَتَّى إِذَا كَانُوا بِبَيْدَاءَ مِنَ الْأَرْضِ، خُسِفَ بِأَوْسَطِهِمْ، فَيُنَادِي أَوَّلُهُمْ وَآخِرُهُمْ، فَيُخْسَفُ بِهِمْ جَمِيعًا، وَلَا يَنْجُو إِلَّا الشَّرِيدُ الَّذِي يُخْبِرُ عَنْهُمْ» فَقَالَ لَهُ رَجُلٌ: أَشْهَدُ عَلَيْكَ أَنَّكَ مَا كَذَبْتَ عَلَى جَدِّكَ، وَأَشْهَدُ عَلَى جَدِّكَ أَنَّهُ مَا كَذَبَ عَلَى حَفْصَةَ، وَأَشْهَدُ عَلَى حَفْصَةَ أَنَّهَا لَمْ تَكْذِبْ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
উমাইয়া ইবন সাফওয়ান (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি তার দাদা আবদুল্লাহ ইবন সফওয়ানকে বলতে শুনেছেন যে, হাফসা (রাঃ) আমাকে বলেছেন যে, নবি (ﷺ) বলেছেন: একটি সেনাবাহিনী এই কা'বাহ ঘরে যুদ্ধ করার উদ্দেশ্যে আসবে। তারা বায়দা নামক স্থানে পৌঁছলে, তাদের মধ্যবর্তী দলকে ধসিয়ে দেয়া হবে। তখন তাদের অগ্রবর্তী দল ও পেছনের দল ডাকাডাকি করতে থাকবে। এরপর তাদের সকলকে ধসিয়ে দেয়া হবে। তাদের একজনও রক্ষা পাবে না।ঐ একব্যক্তি ছাড়া, যে তাদের সম্পর্কে (সবাইকে) সংবাদ দেবে। তখন এক ব্যক্তি তাকে বললেন: আমি তোমার সম্বন্ধে সাক্ষ্য দিচ্ছি, তুমি তোমার দাদার নামে মিথ্যা বলনি। তোমার দাদা ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি যে, তিনি হাফসার নামে মিথ্যা বলেননি। হাফসা (রাঃ)-এর ব্যাপারেও সাক্ষ্য দিচ্ছি যে, তিনি নবি (ﷺ)-এর নামে মিথ্যা বলেননি।
