২৪/১১৪. অধ্যায়ঃ
হারামে সাপ হত্যা করা
সুনানে নাসাঈ : ২৮৮২
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৮৮২
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، قَالَ: أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ يُحَدِّثُ، عَنْ عَائِشَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " خَمْسُ فَوَاسِقَ يُقْتَلْنَ فِي الْحِلِّ وَالْحَرَمِ: الْحَيَّةُ، وَالْكَلْبُ، الْعَقُورُ، وَالْغُرَابُ الْأَبْقَعُ، وَالْحِدَأَةُ، وَالْفَأْرَةُ "
সাঈদ ইবন মুসায়্যাব (রহঃ) হতে বর্ণিতঃ
সাঈদ ইবন মুসাইয়্যাব (রহঃ) আয়িশা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেছেন: পাঁচ প্রকার অনিষ্টকর প্রাণী হারামের বাইরে ও ভিতরে হত্যা করা যাবে- সাপ, দংশনকারী কুকুর, চিল, ধূসর বর্ণের কাক ও ইঁদুর।
[১] কা’বা শরীফের চারদিকে (কম বেশী) একটি পরিসীমা আল্লাহ তা’আলা ঘোষিত ‘হারাম’ যা পবিত্র ও সম্মানিত (খাসভূমি) অঞ্চল। এর বাইরের সমস্ত স্থান ‘হিল্ল’ (স্বাভাবিক বৈধ) অঞ্চল।
