২৪/১২৬. অধ্যায়ঃ
কা'বাহ্ ঘরে প্রবেশ করা
সুনানে নাসাঈ : ২৯০৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৯০৬
َخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ عَوْنٍ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَيْتَ وَمَعَهُ الْفَضْلُ بْنُ عَبَّاسٍ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ وَبِلَالٌ فَأَجَافُوا عَلَيْهِمُ الْبَابَ، فَمَكَثَ فِيهِ مَا شَاءَ اللَّهُ، ثُمَّ خَرَجَ قَالَ ابْنُ عُمَرَ: كَانَ أَوَّلُ مَنْ لَقِيتُ بِلَالًا قُلْتُ: أَيْنَ صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «مَا بَيْنَ الْأُسْطُوَانَتَيْنِ»
ইবন ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) কা‘বায় প্রবেশ করলেন, আর তাঁর সঙ্গে ছিলেন ফাযল ইবন আব্বাস, উসামা ইবন যায়দ, উসমান ইবন তালহা এবং বিলাল (রাঃ)। তাঁরা প্রবেশ করে দরজা আটকে দিলেন। তারপর তাতে অবস্থান করলেন যতক্ষণ আল্লাহর ইচ্ছা ছিল। এরপর বের হয়ে গেলেন। ইবন উমর (রাঃ) বলেন: আমি সর্বপ্রথম যার দেখা পেলাম, তিনি ছিলেন বিলাল। আমি জিজ্ঞেস করলাম: নাবী (ﷺ) কোন জায়গাতে সালাত আদায় করেছেন? তিনি বললেন: এই দুই স্তম্ভের মাঝখানে।
