২৪/১২৭. অধ্যায়ঃ
কা'বার ভিতরে সলাতের স্থান
সুনানে নাসাঈ : ২৯০৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৯০৮
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا سَيْفُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ مُجَاهِدًا، يَقُولُ: أُتِيَ ابْنُ عُمَرَ فِي مَنْزِلِهِ فَقِيلَ هَذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ دَخَلَ الْكَعْبَةَ فَأَقْبَلْتُ، فَأَجِدُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ خَرَجَ وَأَجِدُ بِلَالًا عَلَى الْبَابِ قَائِمًا فَقُلْتُ: يَا بِلَالُ أَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْكَعْبَةِ؟ قَالَ: «نَعَمْ» قُلْتُ: أَيْنَ؟ قَالَ: «مَا بَيْنَ هَاتَيْنِ الْأُسْطُوَانَتَيْنِ رَكْعَتَيْنِ، ثُمَّ خَرَجَ فَصَلَّى رَكْعَتَيْنِ فِي وَجْهِ الْكَعْبَةِ»
সাইফ ইবন সুলাইমান (রহঃ) হতে বর্ণিতঃ
সাইফ ইবন সুলাইমান (রহঃ) বলেন: আমি মুজাহিদ (রহঃ)-কে বলতে শুনেছি যে, ইবন উমর (রাঃ)-এর অবস্থানস্থলে এসে তাঁকে বলা হলো, রসূলুল্লাহ (ﷺ) কাবায় প্রবেশ করেছেন।ইবন উমর (রাঃ) বলেন, আমি এসে রাসূলুল্লাহ (ﷺ)-কে পেলাম। তিনি তখন বের হয়ে এসেছেন। বিলালকে দরজায় দাঁড়ানো পেলাম। আমি বললাম: হে বিলাল! রাসূলুল্লাহ (ﷺ) কি কাবা ঘরের ভিতরে সালাত আদায় করেছেন? তিনি বললেন: হ্যাঁ। আমি বললাম : কোথায়? তিনি বললেন: এই দুই স্তম্ভের মাঝখানে দুই রাকাত সালাত আদায় করেছেন। তারপর বের হয়ে কাবার সামনে দুই রাকাত সালাত আদায় করেছেন।
