২৪/১৩১. অধ্যায়ঃ

কা'বার ভিতরে যিকর এবং দ'আ করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৯১৪

أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا عَطَاءٌ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، أَنَّهُ دَخَلَ هُوَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَيْتَ فَأَمَرَ بِلَالًا فَأَجَافَ الْبَابَ وَالْبَيْتُ إِذْ ذَاكَ عَلَى سِتَّةِ أَعْمِدَةٍ، فَمَضَى حَتَّى إِذَا كَانَ بَيْنَ الْأُسْطُوَانَتَيْنِ اللَّتَيْنِ تَلِيَانِ بَابَ الْكَعْبَةِ، جَلَسَ، فَحَمِدَ اللَّهَ، وَأَثْنَى عَلَيْهِ، وَسَأَلَهُ وَاسْتَغْفَرَهُ، ثُمَّ قَامَ حَتَّى أَتَى مَا اسْتَقْبَلَ مِنْ دُبُرِ الْكَعْبَةِ فَوَضَعَ، وَجْهَهُ، وَخَدَّهُ عَلَيْهِ، وَحَمِدَ اللَّهَ، وَأَثْنَى عَلَيْهِ، وَسَأَلَهُ، وَاسْتَغْفَرَهُ، ثُمَّ انْصَرَفَ إِلَى كُلِّ رُكْنٍ مِنْ أَرْكَانِ الْكَعْبَةِ فَاسْتَقْبَلَهُ بِالتَّكْبِيرِ، وَالتَّهْلِيلِ، وَالتَّسْبِيحِ، وَالثَّنَاءِ عَلَى اللَّهِ، وَالْمَسْأَلَةِ، وَالِاسْتِغْفَارِ، ثُمَّ خَرَجَ، فَصَلَّى رَكْعَتَيْنِ مُسْتَقْبِلَ وَجْهِ الْكَعْبَةِ، ثُمَّ انْصَرَفَ فَقَالَ: «هَذِهِ الْقِبْلَةُ، هَذِهِ الْقِبْلَةُ»

উসামা ইবন জায়িদ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি এবং রাসূলুল্লাহ (ﷺ) কাবা ঘরের ভিতরে গেলেন। বিলাল (রাঃ)-কে আদেশ করলে তিনি দরজা বন্ধ করে দিলেন। সে সময় কাবা ঘর ছয়টি স্তম্ভের উপর নির্মিত হয়েছিল। তিনি (ﷺ) যখন কাবা ঘরের দরজার কাছের দুই স্তম্ভের মধ্যে পৌঁছলেন, তখন বসে আল্লাহর হামদ ও সানা পাঠ করলেন। তাঁর নিকট দোয়া করলেন এবং ক্ষমা চাইলেন।এরপর কাবার পেছনের দিকে এসে সামনে মুখ করে দাঁড়ালেন সেখানে ললাট ও গাল রাখলেন। আল্লাহর হামদ ও সানা বর্ণনা করলেন এবং দোয়া ও ক্ষমা প্রার্থনা করলেন। তারপর কাবার কোণসমূহের প্রতিটি কোণে গেলেন এবং সেগুলোর সামনে তাকবির, তাহলিল, তাসবিহ এবং সানা পাঠ করলেন। এরপর তিনি (ﷺ) বের হয়ে কাবামুখী হয়ে দুই রাকাত সালাত আদায় করলেন। এরপর মুখ ঘুরিয়ে বললেন: এটাই কেবলা, এটাই কেবলা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন