২৪/১৫৫. অধ্যায়ঃ
যে কারণে নাবী (সাঃ) বায়তুল্লাহতে সা'ঈ [রমাল] করেন
সুনানে নাসাঈ : ২৯৪৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৯৪৫
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ، عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ ابْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: لَمَّا قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ مَكَّةَ قَالَ الْمُشْرِكُونَ: وَهَنَتْهُمْ حُمَّى يَثْرِبَ، وَلَقُوا مِنْهَا شَرًّا، فَأَطْلَعَ اللَّهُ نَبِيَّهُ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى ذَلِكَ «فَأَمَرَ أَصْحَابَهُ أَنْ يَرْمُلُوا، وَأَنْ يَمْشُوا مَا بَيْنَ الرُّكْنَيْنِ» وَكَانَ الْمُشْرِكُونَ مِنْ نَاحِيَةِ الْحِجْرِ فَقَالُوا: لَهَؤُلَاءِ أَجْلَدُ مِنْ كَذَا
ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) এবং তাঁর সাহাবীগণ যখন মক্কায় আগমন করলেন, তখন মুশরিকরা বলতে লাগল, মদীনার জ্বর তাদেরকে দুর্বল করে দিয়েছে। সেখানে তারা অনেক কষ্টের সম্মুখীন হয়েছে। আল্লাহ তা'আলা তাঁর নবীকে এ সংবাদ দিলে তিনি (ﷺ) সাহাবীদেরকে রমাল করতে আদেশ করলেন, দুই রুকনের (ইয়ামানি) মাঝখানে স্বাভাবিকভাবে চলতে বললেন। মুশরিকরা তখন হিজরের দিকে ছিল। তারা বলতে লাগল: এরা তো অমুক হতে শক্তিশালী।
[১] রমল বা শরীর দুলিয়ে (মার্চ করার ন্যায়) দ্রুত চলার বিধান কা’বা শরীফের সম্মুখভাগের জন্য -হাজরে আসওয়াদ হতে ‘হিজর’ বা হাতীমের শেষ প্রান্ত পর্যন্ত। পরবর্তী হাদীস দ্রষ্টব্য।
