২৪/১৬১. অধ্যায়ঃ
মহান ও মহীয়ান আল্লাহর বাণী: "প্রত্যেক সলাতের সময় তোমাদের সুন্দর পরিচ্ছদ পরিধান করবে।” (সূরাহ্ আল আ'রাফ ৭ : ৩১)
সুনানে নাসাঈ : ২৯৫৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৯৫৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، وَعُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَا: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ الْمُغِيرَةِ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ الْمُحَرَّرِ بْنِ أَبِي هُرَيْرَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: " جِئْتُ مَعَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ حِينَ بَعَثَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى أَهْلِ مَكَّةَ بِبَرَاءَةَ، قَالَ: مَا كُنْتُمْ تُنَادُونَ؟ قَالَ: «كُنَّا نُنَادِي إِنَّهُ لَا يَدْخُلُ الْجَنَّةَ، إِلَّا نَفْسٌ مُؤْمِنَةٌ، وَلَا يَطُوفُ بِالْبَيْتِ عُرْيَانٌ، وَمَنْ كَانَ بَيْنَهُ وَبَيْنَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَهْدٌ، فَأَجَلُهُ أَوْ أَمَدُهُ إِلَى أَرْبَعَةِ أَشْهُرٍ، فَإِذَا مَضَتِ الْأَرْبَعَةُ أَشْهُرٍ، فَإِنَّ اللَّهَ بَرِيءٌ مِنَ الْمُشْرِكِينَ، وَرَسُولُهُ، وَلَا يَحُجُّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ، فَكُنْتُ أُنَادِي حَتَّى صَحِلَ صَوْتِي»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আলী ইবনু আবূ তালিব (রাঃ)-এর সঙ্গে গিয়েছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে মক্কাবাসীদের কাছে দায় মুক্তির ঘোষণা করার জন্য পাঠিয়েছিলেন।আপনারা কি ব্যাপারে ঘোষণা দেন? তাঁরা বলেন: আমরা এ কথার ঘোষণা দিই যে, মুমিন ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। কোনো বিবস্ত্র ব্যক্তি বায়তুল্লাহ তাওয়াফ করবে না। আর রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে যাদের চুক্তি রয়েছে এর সময় বা মেয়াদ চার মাস পর্যন্ত বহাল থাকবে। চার মাস অতিবাহিত হলে আল্লাহ এবং তাঁর রাসূল মুশরিকদের ব্যাপারে দায়মুক্ত থাকবেন। এ বছরের পর কোনো মুশরিক হজ্জ করতে পারবে না। আমি এ ঘোষণা দিচ্ছিলাম যতক্ষণ না আমার গলা ভেঙে গেল।
