২৪/১৬১. অধ্যায়ঃ
মহান ও মহীয়ান আল্লাহর বাণী: "প্রত্যেক সলাতের সময় তোমাদের সুন্দর পরিচ্ছদ পরিধান করবে।” (সূরাহ্ আল আ'রাফ ৭ : ৩১)
সুনানে নাসাঈ : ২৯৫৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৯৫৭
أَخْبَرَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنْ ابْنِ شِهَابٍ، أَنَّ حُمَيْدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَهُ، أَنَّ أَبَا هُرَيْرَةَ أَخْبَرَهُ «أَنَّ أَبَا بَكْرٍ بَعَثَهُ فِي الْحَجَّةِ الَّتِي أَمَّرَهُ عَلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَبْلَ حَجَّةِ الْوَدَاعِ فِي رَهْطٍ يُؤَذِّنُ فِي النَّاسِ، أَلَا لَا يَحُجَّنَّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ، وَلَا يَطُوفُ بِالْبَيْتِ عُرْيَانٌ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
বিদায় হজ্জের পূর্বে রাসূলুল্লাহ (ﷺ) আবু বকর (রাঃ)-কে হজ্জের আমিররূপে একটি দলে পাঠিয়েছিলেন। যাতে তিনি লোকেদের মধ্যে এ কথা ঘোষণা করেন যে, এ বছরের পর আর কোনো মুশরিক হজ্জ করতে পারবে না। কোনো বিবস্ত্র ব্যক্তি বায়তুল্লাহ তওয়াফ করতে পারবে না।
