২৪/১৬৮. অধ্যায়ঃ

সফা ও মারওয়াহ্ প্রসঙ্গে

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৯৬৮

أَخْبَرَنِي عَمْرُو بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ شُعَيْبٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ، عَنْ قَوْلِ اللَّهِ عَزَّ وَجَلَّ {فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا} [البقرة: 158] فَوَاللَّهِ مَا عَلَى أَحَدٍ جُنَاحٌ أَنْ لَا يَطُوفَ بِالصَفَا وَالْمَرْوَةِ، قَالَتْ عَائِشَةُ: بِئْسَمَا قُلْتَ يَا ابْنَ أُخْتِي ‍ إِنَّ هَذِهِ الْآيَةَ لَوْ كَانَتْ كَمَا أَوَّلْتَهَا، كَانَتْ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ لَا يَطَّوَّفَ بِهِمَا، وَلَكِنَّهَا نَزَلَتْ فِي الْأَنْصَارِ قَبْلَ أَنْ يُسْلِمُوا، كَانُوا يُهِلُّونَ لِمَنَاةَ الطَّاغِيَةِ الَّتِي كَانُوا يَعْبُدُونَ عِنْدَ الْمُشَلَّلِ، وَكَانَ مَنْ أَهَلَّ لَهَا يَتَحَرَّجُ أَنْ يَطُوفَ بِالصَّفَا وَالْمَرْوَةِ، فَلَمَّا سَأَلُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ؟ أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ، {إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ} [البقرة: 158] اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا ثُمَّ قَدْ سَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، الطَّوَافَ بَيْنَهُمَا، فَلَيْسَ لِأَحَدٍ أَنْ يَتْرُكَ الطَّوَافَ بِهِمَا "

উরওয়া (রহঃ) হতে বর্ণিতঃ

: আমি আয়িশা (রাঃ)-কে ( فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا) "...তাই যে কেউ কাবা গৃহের [হজ্জ কিংবা উমরা করে] এ দুটির [সাফা-মারওয়াহ মধ্যে যাতায়াত (সাঈ) করাতে তার কোনো পাপ নেই..."- (সূরা আল বাকারা ২: ১৫৮)। এ আয়াত সম্বন্ধে প্রশ্ন করলাম: আল্লাহর কসম! সাফা ও মারওয়ায় সাঈ না করলে কারো অন্যায় হবে না। আয়িশা (রাঃ) বললেন: হে ভাগ্নে! তুমি যা বললে, তা কতই না খারাপ কথা, তুমি এ আয়াতের মর্ম যা বুঝেছ, যদি তা-ই হতো তাহলে তো বলা হত এর সাঈ না করলে কোনো অন্যায় হবে না। এ আয়াত নাযিল হয়েছে আনসারদের ইসলাম গ্রহণের [পূর্ববর্তী অবস্থা] সম্পর্কে।[ইসলাম গ্রহণের] পূর্বে যারা ‘মুশাল্লাল’ [স্থান]-এর নিকট অবস্থিত ‘মানাতে তাগিয়া’ [একটি মূর্তি]-এর ইবাদত করতো। তারা এখানে ইহরাম বাঁধত, সাফা ও মারওয়ার সাঈ করতো না। যখন তারা রাসূলুল্লাহ (ﷺ)-কে এ ব্যাপারে প্রশ্ন করেছিল, তখন মহান আল্লাহ তা’আলা নাযিল করেন: (إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ ) "নিশ্চয় সাফা ও মারওয়াহ আল্লাহর অন্যতম নিদর্শন..."- (সূরা আল বাকারা ২: ১৫৮)। তারপর রাসূলুল্লাহ (ﷺ) পর্বতদ্বয়ের সাঈ করাকে শরীয়তের বিধান করেন। তাই কেউ পর্বতদ্বয়ের সাঈ বাদ দিতে না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন