২৪/১৯০. অধ্যায়ঃ
তারভিয়ার দিন ইমাম সলাত কোথায় আদায় করবে?
সুনানে নাসাঈ : ২৯৯৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৯৯৭
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ بْنِ إِبْرَاهِيمَ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلَّامٍ، قَالَا: حَدَّثَنَا إِسْحَقُ الْأَزْرَقُ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، قَالَ: سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، فَقُلْتُ: أَخْبِرْنِي بِشَيْءٍ عَقَلْتَهُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَيْنَ صَلَّى الظُّهْرَ يَوْمَ التَّرْوِيَةِ؟ قَالَ: «بِمِنًى» فَقُلْتُ: أَيْنَ صَلَّى الْعَصْرَ يَوْمَ النَّفْرِ؟ قَالَ: «بِالْأَبْطَحِ»
আবদুর রহমান ইব্ন মুহাম্মাদ ইব্ন সাল্লাম (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আনাস ইবন মালিক (রাঃ)-কে বললাম: আপনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে যা কিছু স্মরণ রেখেছেন তা আমাকে বলুন। তিনি তারভিয়ার দিন যুহরের সালাত কোথায় আদায় করেন? তিনি বললেন: মিনায়। আমি বললাম: 'নফর' (মিনা হতে প্রত্যাবর্তনের) ত্যাগ করার দিন আসর কোথায় আদায় করেন? তিনি বললেন: আবত্বাহ-এ।
