২৪/১৮৯. অধ্যায়ঃ
মিনা সম্পর্কে যা বর্ণনা করা হয়েছে
সুনানে নাসাঈ : ২৯৯৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৯৯৬
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ نُعَيْمٍ، قَالَ: أَنْبَأَنَا سُوَيْدٌ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ عَبْدِ الْوَارِثِ ثِقَةٌ قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ الْأَعْرَجُ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ رَجُلٍ مِنْهُمْ يُقَالُ لَهُ: عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُعَاذٍ، قَالَ: خَطَبَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِنًى، فَفَتَحَ اللَّهُ أَسْمَاعَنَا حَتَّى إِنْ كُنَّا لَنَسْمَعُ مَا يَقُولُ وَنَحْنُ فِي مَنَازِلِنَا، فَطَفِقَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُعَلِّمُهُمْ مَنَاسِكَهُمْ حَتَّى بَلَغَ الْجِمَارَ فَقَالَ: «بِحَصَى الْخَذْفِ» وَأَمَرَ الْمُهَاجِرِينَ أَنْ يَنْزِلُوا فِي مُقَدَّمِ الْمَسْجِدِ، وَأَمَرَ الْأَنْصَارَ أَنْ يَنْزِلُوا فِي مُؤَخَّرِ الْمَسْجِدِ
মুহাম্মাদ ইব্ন হাতিম ইব্ন নু'আয়ম (রহঃ) হতে বর্ণিতঃ
আবদুর রহমান ইবনু মু'আয (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মিনায় আমাদের খুতবা দিলেন। আল্লাহ আমাদের শ্রবণশক্তি বাড়িয়ে দিলেন, ফলে তিনি (ﷺ) যা বলেছিলেন, তা আমরা শুনেছিলাম। অথচ আমরা ছিলাম আমাদের মনাজিলে। নবী (ﷺ) হজ্জের হুকুম-আহকাম শিক্ষা দিচ্ছিলেন। যখন তিনি (ﷺ) কঙ্কর নিক্ষেপ করার [আলোচনায়] পৌঁছলেন, তখন বললেন: 'খাযফ' (অর্থাৎ দু আঙ্গুলের ফাঁকে রেখে নিক্ষেপ করা হয় এমন) ছোট কঙ্কর [নিক্ষেপ করবে]। আর মুহাজিরদের আদেশ করলেন মসজিদের সামনের অংশে অবস্থান নিতে এবং আনসারদের মসজিদের শেষভাগে।
