১/২৬. অধ্যায়ঃ

কোন সুতরার দ্বারা আড়াল করে প্রস্রাব করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩০

أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ ابْنِ حَسَنَةَ قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي يَدِهِ كَهَيْئَةِ الدَّرَقَةِ، فَوَضَعَهَا ثُمَّ جَلَسَ خَلْفَهَا، فَبَالَ إِلَيْهَا. فَقَالَ بَعْضُ الْقَوْمِ: انْظُرُوا يَبُولُ كَمَا تَبُولُ الْمَرْأَةُ. فَسَمِعَهُ فَقَالَ: «أَوَمَا عَلِمْتَ مَا أَصَابَ صَاحِبَ بَنِي إِسْرَائِيلَ؟ كَانُوا إِذَا أَصَابَهُمْ شَيْءٌ مِنَ الْبَوْلِ قَرَضُوهُ بِالْمَقَارِيضِ، فَنَهَاهُمْ صَاحِبُهُمْ فَعُذِّبَ فِي قَبْرِهِ»

আবদুর রহমান ইব্ন হাসানা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) কোন একদিন আমাদের কাছে আসলেন। তার হাতে চামড়ার তৈরি একটি ঢালের মতো বস্তু ছিল, তিনি তা রাখলেন। এরপর তার পেছনে বসলেন এবং সেদিকে ফিরে প্রস্রাব করলেন। এক লোক বললো, দেখো তিনি মহিলাদের ন্যায় প্রস্রাব করছেন। ঐ ব্যক্তির কথা তিনি শুনে ফেললেন এবং বললেন, তুমি কি জান না যে, বনী ইসরাঈলের এক লোকের কি শাস্তি হয়েছে? তাদের যদি প্রস্রাবের ফোটা শরীরে লাগত তাহলে কাঁচি দিয়ে সে অংশ তারা কেটে ফেলত। অতঃপর তাদের এক লোক তাদেরকে এরূপ কেটে ফেলতে বারণ করে। এজন্য তাকে কবরে শাস্তি দেয়া হয়।

[১] সুতরা: পায়খানা-পেশাবের সময় যা আড়াল হিসাবে ব্যবহার করা হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন