১/২৭. অধ্যায়ঃ
প্রস্রাবের ছিঁটা হতে বেঁচে থাকা
সুনানে নাসাঈ : ৩১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ وَكِيعٍ، عَنِ الْأَعْمَشِ قَالَ: سَمِعْتُ مُجَاهِدًا يُحَدِّثُ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَبْرَيْنِ فَقَالَ: " إِنَّهُمَا يُعَذَّبَانِ وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ: أَمَّا هَذَا فَكَانَ لَا يَسْتَنْزِهُ مِنْ بَوْلِهِ، وَأَمَّا هَذَا فَإِنَّهُ كَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ ". ثُمَّ دَعَا بِعَسِيبٍ رَطْبٍ، فَشَقَّهُ بِاثْنَيْنِ فَغَرَسَ عَلَى هَذَا وَاحِدًا، وَعَلَى هَذَا وَاحِدًا، ثُمَّ قَالَ: «لَعَلَّهُ يُخَفَّفُ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا» خَالَفَهُ مَنْصُورٌ، رَوَاهُ عَنْ مُجَاهِدٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ وَلَمْ يَذْكُرُ طَاوُسًا
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) দুটি কবরের নিকট দিয়ে যাচ্ছিলেন। তিনি (ﷺ) বললেন, এ দুটি কবরের লোককে শাস্তি দেয়া হচ্ছে। কোন বড় পাপের কারণে তাদের শাস্তি দেয়া হচ্ছে না। এক কবরের ব্যক্তি সে তার প্রস্রাবের (ফোঁটা) থেকে বেঁচে থাকত না। আর এক কবরের অধিবাসী সে একজনের কথা (দোষ) অপরের কাছে বলে বেড়াত।তারপর তিনি (ﷺ) একটি খেজুরের তাজা ডাল আনতে বললেন। তিনি তা দু’ভাগে ভাগ করলেন এবং উভয় কবরের উপর একটি করে পুঁতে দিলেন। তারপর বললেন, আল্লাহ তা’আলা হয়ত ডালগুলো না শুকানো পর্যন্ত এদের শাস্তি হালকা করে দেবেন।
