২৪/২০২. অধ্যায়ঃ

'আরাফার ময়দানে দুই হাত তুলে দু'আ করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩০১২

أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا أَبُو مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: " كَانَتْ قُرَيْشٌ تَقِفُ بِالْمُزْدَلِفَةِ، وَيُسَمَّوْنَ الْحُمْسَ، وَسَائِرُ الْعَرَبِ تَقِفُ بِعَرَفَةَ، فَأَمَرَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى نَبِيَّهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَقِفَ بِعَرَفَةَ، ثُمَّ يَدْفَعُ مِنْهَا، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ} [البقرة: 199] "

আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ

(হজ্জের সময়) কুরাইশরা মুযদালিফায় অবস্থান করত, আর তাদেরকে বলা হত ‘হুমস’। আরবের অন্যান্য লোকেরা আরাফায় অবস্থান করত। আল্লাহ তাবারাকা ওয়া তা’আলা তাঁর নবীকে (ﷺ) আরাফায় অবস্থান করতে বলেন। এরপর সেখান হতে ফিরে আসার আদেশ করলেন।এ প্রসঙ্গে মহান আল্লাহ তা’আলা নাজিল করলেন: “আর তোমরা সেখান [আরাফা] থেকে প্রত্যাবর্তন করবে, যেখান থেকে লোকেরা প্রত্যাবর্তন করে”- (সূরা আল বাকারা ২: ১৯৯)।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন