২৪/২০২. অধ্যায়ঃ
'আরাফার ময়দানে দুই হাত তুলে দু'আ করা
সুনানে নাসাঈ : ৩০১১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩০১১
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ هُشَيْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ، عَنْ عَطَاءٍ، قَالَ: قَالَ أُسَامَةُ بْنُ زَيْدٍ: «كُنْتُ رَدِيفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَفَاتٍ، فَرَفَعَ يَدَيْهِ يَدْعُو، فَمَالَتْ بِهِ نَاقَتُهُ، فَسَقَطَ خِطَامُهَا فَتَنَاوَلَ الْخِطَامَ بِإِحْدَى يَدَيْهِ، وَهُوَ رَافِعٌ يَدَهُ الْأُخْرَى»
আতা (রহঃ) হতে বর্ণিতঃ
উসামা ইবনু যায়দ (রাঃ) বলেছেন: আমি আরাফায় নবি (ﷺ)-এর সাথে একই বাহনে সওয়ার ছিলাম। তিনি দুই হাত তুলে দোয়া করলেন। এমন সময় তাঁর উট তাঁকে নিয়ে একদিকে হেলে গেল, ফলে তার নাকের রশি পড়ে যেতে লাগল। তিনি তাঁর এক হাতে তা ধরে ফেললেন। আর এ সময় তাঁর অন্য হাত উঠানোই ছিল।
