২৪/২০৩. অধ্যায়ঃ
'আরাফায় অবস্থান করা ফার্য
সুনানে নাসাঈ : ৩০১৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩০১৬
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ بُكَيْرِ بْنِ عَطَاءٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْمَرَ، قَالَ: شَهِدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَاهُ نَاسٌ، فَسَأَلُوهُ عَنِ الْحَجِّ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْحَجُّ عَرَفَةُ، فَمَنْ أَدْرَكَ لَيْلَةَ عَرَفَةَ قَبْلَ طُلُوعِ الْفَجْرِ مِنْ لَيْلَةِ جَمْعٍ، فَقَدْ تَمَّ حَجُّهُ»
আবদুর রহমান ইবন ইয়ামুর (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে হাজির ছিলাম। এমন সময় তাঁর কাছে কয়েকজন লোক এসে হজ্জ সম্পর্কে প্রশ্ন করল, রাসূলুল্লাহ (ﷺ) বললেন: হজ্জ হলো ‘আরাফায় অবস্থান করা। যে ব্যক্তি ‘আরাফার রাতে হাজির হয়েছে; মুযদালিফার রাতে ফজর হওয়ার পূর্বে, সে তার হজ্জ পূর্ণ করেছে।
