২৪/২০৭. অধ্যায়ঃ

মুযদালিফায় দই জমা আদায় করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩০৩১

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، قَالَ: أَنْبَأَنَا حِبَّانُ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عُقْبَةَ، أَنَّ كُرَيْبًا، قَالَ: سَأَلْتُ أُسَامَةَ بْنَ زَيْدٍ، وَكَانَ رِدْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشِيَّةَ عَرَفَةَ، فَقُلْتُ: كَيْفَ فَعَلْتُمْ؟ قَالَ: «أَقْبَلْنَا نَسِيرُ حَتَّى بَلَغْنَا الْمُزْدَلِفَةَ، فَأَنَاخَ، فَصَلَّى الْمَغْرِبَ، ثُمَّ بَعَثَ إِلَى الْقَوْمِ، فَأَنَاخُوا فِي مَنَازِلِهِمْ، فَلَمْ يَحُلُّوا حَتَّى صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعِشَاءَ الْآخِرَةَ، ثُمَّ حَلَّ النَّاسُ فَنَزَلُوا، فَلَمَّا أَصْبَحْنَا انْطَلَقْتُ عَلَى رِجْلَيَّ فِي سُبَّاقِ قُرَيْشٍ، وَرَدِفَهُ الْفَضْلُ»

কুরায়ব (রহঃ) হতে বর্ণিতঃ

আমি উসামা বিন যায়দ (রাঃ)-কে প্রশ্ন করেছিলাম, কারণ তিনি ‘আরাফার সন্ধ্যায় রাসূলুল্লাহ (ﷺ)-এর পেছনে সওয়ার ছিলেন। আমি বললাম: আপনারা কিভাবে কর্মসম্পাদন করছিলেন? তিনি (রাঃ) বললেন: আমরা পথ চলতে চলতে মুযদালিফায় পৌঁছলাম। সেখানে তিনি (ﷺ) উট বসিয়ে নামলেন। অতঃপর মাগরিবের সালাত আদায় করলেন।এরপর লোকেদের কাছে সংবাদ দেয়া হলে তাঁরাও তাঁদের উট বসিয়ে দিলেন। রাসূলুল্লাহ (ﷺ) ‘ইশার সালাত আদায় করার পূর্বে তাঁরা আসবাবপত্র নামালেন না। তারপর তাঁরা আসবাবপত্র নামালেন এবং মনযিলে অবতরণ করলেন। ভোরে আমি পায়ে হেঁটে কুরায়শদের অগ্রবর্তী দলের সাথে রওনা হলাম। আর ফজল (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর বাহনের পিছনেই ছিলেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন