২৪/২৩০. অধ্যায়ঃ

কঙ্কর মারার পর দু'আ

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩০৮৩

أَخْبَرَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ: أَنْبَأَنَا يُونُسُ، عَنْ الزُّهْرِيِّ، قَالَ: بَلَغَنَا «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَمَى الْجَمْرَةَ الَّتِي تَلِي الْمَنْحَرَ - مَنْحَرَ مِنًى - رَمَاهَا بِسَبْعِ حَصَيَاتٍ يُكَبِّرُ كُلَّمَا رَمَى بِحَصَاةٍ، ثُمَّ تَقَدَّمَ أَمَامَهَا، فَوَقَفَ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ رَافِعًا يَدَيْهِ، يَدْعُو يُطِيلُ الْوُقُوفَ، ثُمَّ يَأْتِي الْجَمْرَةَ الثَّانِيَةَ فَيَرْمِيهَا بِسَبْعِ حَصَيَاتٍ، يُكَبِّرُ كُلَّمَا رَمَى بِحَصَاةٍ، ثُمَّ يَنْحَدِرُ ذَاتَ الشِّمَالِ، فَيَقِفُ مُسْتَقْبِلَ الْبَيْتِ، رَافِعًا يَدَيْهِ يَدْعُو، ثُمَّ يَأْتِي الْجَمْرَةَ الَّتِي عِنْدَ الْعَقَبَةِ، فَيَرْمِيهَا بِسَبْعِ حَصَيَاتٍ، وَلَا يَقِفُ عِنْدَهَا» قَالَ الزُّهْرِيُّ: سَمِعْتُ سَالِمًا، يُحَدِّثُ بِهَذَا، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «وَكَانَ ابْنُ عُمَرَ يَفْعَلُهُ»

যুহরী (রহঃ) হতে বর্ণিতঃ

আমাদের নিকট সংবাদ পৌঁছেছে যে, রাসূলুল্লাহ (ﷺ) যখন মিনায় যবেহ করার স্থানের নিকটস্থ জামরাতে সাতটি কঙ্কর মারেন তখন তিনি প্রত্যেক কঙ্কর মারার সময় তাকবীর বলেন। তারপর তিনি (ﷺ) সামনে অগ্রসর হয়ে এবং ক্বিবলামুখী হয়ে দাঁড়িয়ে তাঁর দু’হাত তুলে দীর্ঘক্ষণ দোয়া করেন।তারপর তিনি (ﷺ) দ্বিতীয় জামরাতে গিয়ে সাতটি কঙ্কর মারেন এবং প্রতিটি কঙ্কর মারার সময় তাকবীর বলেন। এরপর তিনি (ﷺ) বামে কিছুটা সরে গিয়ে বায়তুল্লাহমুখী দাঁড়িয়ে দু’হাত তুলে দোয়া করেন। এরপর ‘আকাবার নিকটস্থ জামরাতে গিয়ে সাতটি কঙ্কর মারেন। কিন্তু এখানে তিনি দাঁড়াননি। যুহরী (রহঃ) বলেন, আমি সালিম (রহঃ)-কে এ হাদিস বর্ণনা করতে শুনেছি তাঁর পিতার মাধ্যমে। আর তিনি নবী (ﷺ) হতে বর্ণনা করেন। আর ইবনু উমর (রাঃ) এভাবে আমল করতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন