১/১৯৪. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ৩১০ - তায়াম্মুমের সূচনা ও আয়িশা রাঃ-এর হার

তায়াম্মুমের সূচনা

তায়াম্মুমের সূচনা: আয়িশা রাঃ-এর হার হারানোর ঘটনা

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩১০

أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ، حَتَّى إِذَا كُنَّا بِالْبَيْدَاءِ أَوْ ذَاتِ الْجَيْشِ انْقَطَعَ عِقْدٌ لِي، فَأَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْتِمَاسِهِ وَأَقَامَ النَّاسُ مَعَهُ، وَلَيْسُوا عَلَى مَاءٍ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ، فَأَتَى النَّاسُ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فَقَالُوا: أَلَا تَرَى مَا صَنَعَتْ عَائِشَةُ؟ أَقَامَتْ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِالنَّاسِ وَلَيْسُوا عَلَى مَاءٍ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ، فَجَاءَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاضِعٌ رَأْسَهُ عَلَى فَخِذِي قَدْ نَامَ، فَقَالَ: حَبَسْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسَ، وَلَيْسُوا عَلَى مَاءٍ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ.قَالَتْ عَائِشَةُ: فَعَاتَبَنِي أَبُو بَكْرٍ وَقَالَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ، وَجَعَلَ يَطْعُنُ بِيَدِهِ فِي خَاصِرَتِي فَمَا مَعْنى مِنَ التَّحَرُّكِ إِلَّا مَكَانُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى فَخِذِي، «فَنَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَصْبَحَ عَلَى غَيْرِ مَاءٍ، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ آيَةَ التَّيَمُّمِ» فَقَالَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ: مَا هِيَ بِأَوَّلِ بَرَكَتِكُمْ يَا آلَ أَبِي بَكْرٍ. قَالَتْ: فَبَعَثْنَا الْبَعِيرَ الَّذِي كُنْتُ عَلَيْهِ فَوَجَدْنَا الْعِقْدَ تَحْتَهُ

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে কোন এক সফরে বের হলাম। আমরা যখন বায়দা অথবা যাতুল জায়শ নামক স্থানে ছিলাম তখন আমার একটি হার হারিয়ে গেল। রাসূলুল্লাহ (ﷺ) এবং তাঁর সঙ্গীগণ তার খোঁজে সেখানে অবস্থান করলেন, তাদের অবস্থান পানির কাছে ছিল না এবং তাদের সাথেও পানি ছিল না।লোকজন আবূ বাক্স (রাঃ) এর কাছে এসে বলল, আপনি কি দেখেছেন 'আয়িশাহ্ (রাঃ) কি করলেন? তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে এবং অন্যান্য লোকেদের এমন স্থানে আটকিয়ে রেখেছেন যার নিকটে কোন পানি নেই এবং লোকেদের সাথেও কোন পানি নেই। তখন আবূ বাক্স (রাঃ) আমার কাছে এলেন। রাসূলুল্লাহ (ﷺ) তখন আমার উরুর উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ছিলেন। আবূ বাক্স (রাঃ) বললেন- তুমি রাসূলুল্লাহ (ﷺ) এবং অন্যান্য লোকেদের এমন জায়গায় আটকিয়ে রাখলে যেখানে পানির কোন উৎস নেই আর তাদের সাথেও পানি নেই।'আয়িশাহ্ (রাঃ) বললেন, তিনি আমাকে খুব তিরস্কার করলেন আর আল্লাহর যা ইচ্ছা ছিল তাই বললেন এবং তাঁর হাত দিয়ে আমার কোমরে খোঁচা দিতে লাগলেন। রাসূলুল্লাহ (ﷺ)-এর মাথা আমার উরুর উপর থাকার কারণে আমি নড়তে পারছিলাম না। রাসূলুল্লাহ (ﷺ) নিদ্রায় রইলেন এমনকি পানির কোন ব্যবস্থা ছাড়াই সকাল হয়ে গেল। তখন আল্লাহ তা'আলা তায়াম্মুমের আয়াত অবতীর্ণ করলেন। এতে উসায়দ ইবনু হুযায়র (রাঃ) বলেন, হে আবূ বাক্সের পরিজন! এ তোমাদের প্রথম বারাকাত নয়। 'আয়িশাহ্ (রাঃ) বলেন, আমি যে উটের উপর ছিলাম তা উঠালে তার নিচেই আমার হারটি পেলাম।

সুনানে আন-নাসায়ী হাদিস ৩১০-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়িশা (রাঃ) তায়াম্মুমের সূচনার একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলেছেন। তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সঙ্গে সফরে ছিলেন। বায়দা বা যাতুল জায়শ নামক স্থানে তাঁর হার হারিয়ে যায়। হার খোঁজার জন্য রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) এবং সাহাবীরা সেখানে অবস্থান করেন। জায়গাটি পানির কাছে ছিল না এবং তাদের সঙ্গেও পানি ছিল না। এ কারণে লোকেরা আবু বকর (রাঃ)-এর কাছে অভিযোগ করে। আবু বকর (রাঃ) আয়িশা (রাঃ)-কে তিরস্কার করেন, কিন্তু রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তখন তাঁর উরুর উপর মাথা রেখে ঘুমাচ্ছিলেন। সকাল হলে পানি ছাড়াই তারা ছিলেন। তখন আল্লাহ তায়াম্মুমের আয়াত নাযিল করেন। পরে দেখা যায়, হারটি সেই উটের নিচেই ছিল। উসাইদ ইবনু হুযাইর (রাঃ) বলেন, আবু বকরের পরিবার থেকে এটি প্রথম বরকত নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পানি না থাকলে তায়াম্মুমের অনুমতির ঘটনা এই হাদিসে এসেছে।
  • হার হারানোর ঘটনাকে ঘিরে একটি বড় সহজতা নাযিল হয়েছে।
  • সাহাবীরা বাস্তব সংকটে নবী (صلى الله عليه وسلم)-এর সঙ্গে অবস্থান করেছিলেন।
  • কষ্টের ঘটনার মধ্যেও আল্লাহ কল্যাণের পথ খুলে দিতে পারেন—এটি ঘটনার ভাষায় বোঝা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন