২৫/১৪. অধ্যায়ঃ
আল্লাহর রাস্তায় জিহাদকারীর জন্য মহান ও মহীয়ান আল্লাহ যে বিষয়ের দায়িত্ব গ্রহণ করেছেন
সুনানে নাসাঈ : ৩১২২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১২২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ الْقَاسِمِ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَكَفَّلَ اللَّهُ عَزَّ وَجَلَّ لِمَنْ جَاهَدَ فِي سَبِيلِهِ، لَا يُخْرِجُهُ إِلَّا الْجِهَادُ فِي سَبِيلِهِ، وَتَصْدِيقُ كَلِمَتِهِ بِأَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ، أَوْ يَرُدَّهُ إِلَى مَسْكَنِهِ الَّذِي خَرَجَ مِنْهُ مَعَ مَا نَالَ مِنْ أَجْرٍ أَوْ غَنِيمَةٍ»
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে- তাকে আল্লাহর রাস্তায় জিহাদ এবং বাণীর প্রতি বিশ্বাস ছাড়া আর কিছু বের করেনি। মহান ও মহীয়ান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন অথবা যে বাসস্থান হতে সে বের হয়েছিল- নেকি ও গনীমতসহ সেখানে ফিরিয়ে আনার দায়িত্ব গ্রহণ করেছেন।
