২৫/১৬. অধ্যায়ঃ
মহান ও মহীয়ান আল্লাহর রাস্তায় জিহাদকারীর দৃষ্টান্ত
সুনানে নাসাঈ : ৩১২৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১২৭
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ ابْنِ الْمُبَارَكِ، عَنْ مَعْمَرٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَثَلُ الْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ، وَاللَّهُ أَعْلَمُ بِمَنْ يُجَاهِدُ فِي سَبِيلِهِ، كَمَثَلِ الصَّائِمِ الْقَائِمِ الْخَاشِعِ الرَّاكِعِ السَّاجِدِ»
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: আল্লাহর রাস্তায় জিহাদকারীর দৃষ্টান্ত- আর কে আল্লাহর রাস্তায় জিহাদ করে, তা আল্লাহই ভাল জানেন- তার দৃষ্টান্ত হল সিয়াম পালনকারীর, যে রাত জেগে ইবাদতকারী, আল্লাহকে ভয় করে, রুকূ করে এবং সিজদাকারী।
