২৫/৩৪. অধ্যায়ঃ
জান্নাতবাসী যা কামনা করবে
সুনানে নাসাঈ : ৩১৬০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১৬০
أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ، قَالَ: حَدَّثَنَا بَهْزٌ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يُؤْتَى بِالرَّجُلِ مِنْ أَهْلِ الْجَنَّةِ، فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ: يَا ابْنَ آدَمَ، كَيْفَ وَجَدْتَ مَنْزِلَكَ؟ فَيَقُولُ: أَيْ رَبِّ خَيْرَ مَنْزِلٍ، فَيَقُولُ: سَلْ وَتَمَنَّ، فَيَقُولُ: أَسْأَلُكَ أَنْ تَرُدَّنِي إِلَى الدُّنْيَا فَأُقْتَلَ فِي سَبِيلِكِ عَشْرَ مَرَّاتٍ، لِمَا يَرَى مِنْ فَضْلِ الشَّهَادَةِ "
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:জান্নাতীদের মধ্য হতে এক ব্যক্তিকে উপস্থিত করা হবে। মহান ও মহীয়ান আল্লাহ তাঁকে বলবেন : হে আদম সন্তান! তোমার বাসস্থান কেমন পেলে? সে বলবে: হে আমার রব! সর্বোত্তম স্থান। তিনি (ﷺ) বললেন: তোমার যা ইচ্ছা চাও। তখন সে ব্যক্তি বলবে: আমি চাই, আপনি আমাকে পৃথিবীতে পাঠিয়ে দিন। যেন আমি আপনার রাস্তায় দশবার শহীদ হই। কেননা সে শাহাদাতের মর্যাদা প্রত্যক্ষ করেছে।
