১/১৯৯. অধ্যায়ঃ
আরেক প্রকারের তায়াম্মুম
সুনানে নাসাঈ : ৩১৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১৮
خْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، أنبأنا خَالِدٌ، أنبأنا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، سَمِعْتُ ذَرًّا يُحَدِّثُ، عَنِ ابْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ قَالَ: - وَقَدْ سَمِعَهُ الْحَكَمُ مِنْ ابْنِ عَبْدِ الرَّحْمَنَ - قَالَ: أَجْنَبَ رَجُلٌ فَأَتَى عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ فَقَالَ: إِنِّي أَجْنَبْتُ فَلَمْ أَجِدْ مَاءً. قَالَ: لَا تُصَلِّ. قَالَ لَهُ عَمَّارٌ: أَمَا تَذْكُرُ أَنَّا كُنَّا فِي سَرِيَّةٍ فَأَجْنَبْنَا: فَأَمَّا أَنْتَ فَلَمْ تُصَلِّ، وَأَمَّا أَنَا فَإِنِّي تَمَعَّكْتُ فَصَلَّيْتُ، ثُمَّ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ: «إِنَّمَا كَانَ يَكْفِيكَ وَضَرَبَ شُعْبَةُ بِكَفِّهِ ضَرْبَةً وَنَفَخَ فِيهَا، ثُمَّ دَلَكَ إِحْدَاهُمَا بِالْأُخْرَى، ثُمَّ مَسَحَ بِهِمَا وَجْهَهُ» فَقَالَ عُمَرُ شَيْئًا لَا أَدْرِي مَا هُوَ , فَقَالَ: إِنْ شِئْتَ لَا حَدَّثْتُهُ , وَذَكَرَ شَيْئًا فِي هَذَا الْإِسْنَادِ عَنْ أَبِي مَالِكٍ، وَزَادَ سَلَمَةُ قَالَ: بَلْ نُوَلِّيكَ مِنْ ذَلِكَ مَا تَوَلَّيْتَ
ইব্ন আবদুর রহমান (রহঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি অপবিত্র হলে উমর (রাঃ)-এর কাছে এসে বলল, আমি অপবিত্র হয়ে পড়েছি কিন্তু পানি পাই না। তিনি বললেন, তুমি সালাত আদায় করবে না।তখন আম্মার বললেন, আপনার কি মনে নেই যে, আমরা এক যুদ্ধে ছিলাম, আমরা অপবিত্র অবস্থায় নিপতিত হলাম, তখন আমরা পানি পাইনি, এতে আপনি সালাত আদায় করলেন না কিন্তু আমি মাটিতে গড়াগড়ি দিলাম এবং সালাত আদায় করলাম। পরে নাবী (ﷺ)-এর কাছে এসে তা বললাম।তখন তিনি বলেন, তোমার জন্যে এটাই যথেষ্ট ছিল, এ বলে শু'বাহ (রহঃ) একবার মাটিতে হাত মারলেন আর তাতে ফুঁক দিলেন আর তা দিয়ে এক হাত অন্য হাতের সঙ্গে ঘষলেন এবং উভয় হাত দ্বারা তার চেহারা মাসাহ করলেন।তখন উমর (রাঃ) বললেন, এ বিষয়টি আমার বোধগম্য নয়। আম্মার বললেন, যদি আপনি চান তাহলে আমি তা বর্ণনা করব না। এ সানাদে আবু মালিক (রহঃ) হতে আরো কিছু বর্ণনা করেছেন। সালামা অতিরিক্ত বলেছেন, উমর (রাঃ) বললেন, তুমি যা বর্ণনা করলে তার দায়িত্ব তোমার ওপর অর্পণ করলাম।
