১/২০০. অধ্যায়ঃ
তায়াম্মুম-এর অন্য প্রকার
সুনানে নাসাঈ : ৩১৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১৯
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ تَمِيمٍ قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ وَسَلَمَةُ، عَنْ ذَرٍّ، عَنِ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، أَنْ رَجُلًا جَاءَ إِلَى عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ فَقَالَ: إِنِّي أَجْنَبْتُ فَلَمْ أَجِدِ الْمَاءَ، فَقَالَ عُمَرُ: لَا تُصَلِّ. فَقَالَ عَمَّارٌ: أَمَا تَذْكُرُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ إِذْ أَنَا وَأَنْتَ فِي سَرِيَّةٍ فَأَجْنَبْنَا فَلَمْ نَجِدْ مَاءً، فَأَمَّا أَنْتَ فَلَمْ تُصَلِّ، وَأَمَّا أَنَا فَتَمَعَّكْتُ فِي التُّرَابِ، ثُمَّ صَلَّيْتُ، فَلَمَّا أَتَيْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ: «إِنَّمَا يَكْفِيكَ وَضَرَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدَيْهِ إِلَى الْأَرْضِ، ثُمَّ نَفَخَ فِيهِمَا، فَمَسَحَ بِهِمَا وَجْهَهُ وَكَفَّيْهِ» - شَكَّ سَلَمَةُ وَقَالَ: لَا أَدْرِي فِيهِ إِلَى الْمِرْفَقَيْنِ أَوْ إِلَى الْكَفَّيْنِ - قَالَ عُمَرُ: نُوَلِّيكَ مِنْ ذَلِكَ مَا تَوَلَّيْتَ. قَالَ شُعْبَةُ: كَانَ يَقُولُ الْكَفَّيْنِ وَالْوَجْهَ وَالذِّرَاعَيْنِ، فَقَالَ لهُ مَنْصُورٌ: مَا تَقُولُ فَإِنَّهُ لَا يَذْكُرُ الذِّرَاعَيْنِ أَحَدٌ غَيْرُكَ فَشَكَّ سَلَمَةُ فَقَالَ: لَا أَدْرِي ذَكَرَ الذِّرَاعَيْنِ أَمْ لَا
আবদুর রহমান ইব্ন আবযা (রহঃ) হতে বর্ণিতঃ
এক লোক উমর (রাঃ)-এর কাছে এসে বলল, আমি অপবিত্র হয়েছি কিন্তু পানি পেলাম না। উমর (রাঃ) বললেন, তুমি সালাত আদায় কর না। তখন আম্মার (রাঃ) বললেন, হে আমীরুল মু’মিনীন! আপনার মনে আছে কি? একবার আমি এবং আপনি এক যুদ্ধে ছিলাম আর আমরা অপবিত্র হলাম কিন্তু পানি পাচ্ছিলাম না। তখন আপনি সালাত আদায় করলেন না। কিন্তু আমি মাটিতে গড়াগড়ি দিলাম এবং সালাত আদায় করলাম। পরবর্তীতে যখন নাবী (ﷺ)-এর কাছে তা বললাম, তিনি বললেন, তোমার জন্যে এ-ই যথেষ্ট ছিল, এ বলে রাসূলুল্লাহ (ﷺ) মাটিতে হাত রাখলেন এবং উভয় হাতে ফুঁ দিলেন, তারপর উভয় হাত দ্বারা আপন চেহারা ও উভয় কব্জি মাসাহ করলেন। সালামা সন্দেহ করে বলেন, আমার জানা নেই (তিনি এতে উভয় কনুই বলেছেন, না উভয় কজি)। উমর (রাঃ) বলেন, তুমি যে বর্ণনা দিলে তার দায়িত্ব তোমার উপরই অর্পণ করলাম। শু‘বাহ (রহঃ) বলেন, তিনি উভয় হাত, চেহারা এবং বাহুদ্বয়ের কথা বলতেন এজন্যে সালামার সন্দেহ হল, তিনি বললেন, আমার মনে নেই তিনি বাহুর কথা উল্লেখ করেছেন কিনা।
